News Flash

  • Home
  • Uncategorized
  • জুনিয়রদের সুযোগ দিতে সিনিয়র আইনজীবীদের পরামর্শ মুখ্যবিচারপতির
Image

জুনিয়রদের সুযোগ দিতে সিনিয়র আইনজীবীদের পরামর্শ মুখ্যবিচারপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ জুনিয়রদের সুযোগ দেওয়ার জন্য সিনিয়র আইনজীবীদের পরামর্শ দিয়েছেন ত্রিপুরা

শনিবার আগরতলায় ত্রিপুরা বার এসোসিয়েশন হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপক কুমার গুপ্তাকে সংবর্ধনা দেয়৷ ছবি নিজস্ব৷
শনিবার আগরতলায় ত্রিপুরা বার এসোসিয়েশন হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপক কুমার গুপ্তাকে সংবর্ধনা দেয়৷ ছবি নিজস্ব৷

হাইকোর্টের মুখ্যবিচারপতি দীপক কুমার গুপ্তা৷ আইনী পেশার কৌশল শিখতে গেলে সিনিয়র আইনজীবীদের সহায়তা ছাড়া জুনিয়রদের তা রপ্ত করা সম্ভব নয়৷ এবিষয়ে গুরুত্বারোপ করে মুখ্যবিচারপতি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মামলা চলাকালীন জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা এক রুমে বসে আলোচনা করেন না৷ কোর্ট রুমে অনেক সময়ই জুনিয়র আইনজীবীদের সওয়াল করার প্রক্রিয়া খুবই দূর্বল মনে হয়৷ ফলে, সিনিয়র আইনজীবীদের সহায়তা ছাড়া জুনিয়রদের পক্ষে দক্ষ আইনজীবী হয়ে উঠা কোনমতেই সম্ভব নয় বলেন মন্তব্য করেন মুখ্যবিচারপতি৷ অবশ্য, রাজ্যে কয়েকজন জুনিয়র আইনজীবী রয়েছেন যারা আদালতে দক্ষতা ছাপ রাখতে পেরেছেন৷ তবে এর সংখ্যা খুবই কম৷
শনিবার ত্রিপুরা বার এসোসিয়েশন মুখ্যবিচারপতি দীপক কুমার গুপ্তাকে সম্বর্ধনা জানায়৷ এই সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যবিচারপতি বলেন, জুনিয়রদের আইনী পেশার প্রতি উৎসাহিত করার সম্পূর্ণ দায়িত্ব সিনিয়রদের৷ একথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জুনিয়র এবং সিনিয়র আইনজীবীদের মধ্যে সম্পর্ক হচ্ছে গুরু-শিষ্যের৷ তাঁদের মধ্যে পারিবারীক সম্পর্ক আরো মজবুত করতে হবে৷ পিতা-পুত্রের সম্পর্কের মতোই মজবুত করতে হবে৷ তাঁর মতে, জুনিয়র-সিনিয়ররা একে অপরের পরিপূরক৷ আজ যাঁরা সিনিয়র আইনজীবী তাঁরাও কোন একটা সময় জুনিয়র ছিলেন৷ কঠোর পরিশ্রম করে একজন সিনিয়র আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পর জুনিয়রদের প্রতিও তাঁর সমান দায়িত্ব রয়েছে৷ সিনিয়র আইনজীবীদের এদিন মুখ্যবিচারপতি জুনিয়রদের প্রতি সেই দায়িত্ব পালনের কথা বারে বারে মনে করিয়ে দিয়েছেন৷
এদিন তিনি, জেলা ও দায়রা আদালত বিল্ডিংয়ের খোলনলচে বদলে ফেলার পরামর্শ দিয়েছেন৷ পরিবেশ বান্ধব আদালত চত্বরে আইনী কাজ করতে অনেক সহায়তা মিলে৷ ত্রিপুরা হাইকোর্ট ভবনের উল্লেখ করে তিনি বলেন, নতুন চিন্তাধারায় ঢেলে সাজান নিম্ন আদালতকেও৷ তাতে কাজ করার এক নতুন অনুভূতি পাবেন৷
এদিন মুখ্যবিচারপতি রাজ্যে আইনের প্রতিষ্ঠায় ত্রিপুরা বার এসোসিয়েশনের প্রশংসা আগামীদিনেও একইভাবে সংগঠন ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন৷ এদিকে, আজ ত্রিপুরা হাইকোর্টে মুখ্যবিচারপতিকে সম্বর্ধনা দেন ত্রিপুরা হাইকোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top