News Flash

  • Home
  • Uncategorized
  • অমানবিক ও অনৈতিকভাবে জাতীয় স্বাস্থ্য বীমা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার
Image

অমানবিক ও অনৈতিকভাবে জাতীয় স্বাস্থ্য বীমা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা এক মাসের জন্য বন্ধ করে দিয়ে রাজ্য সরকার দারিদ্র্য

বৃহস্পতিবার আগরতলায় নির্ভয়া সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ডাঃ অশোক সিনহা৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার আগরতলায় নির্ভয়া সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন ডাঃ অশোক সিনহা৷ নিজস্ব ছবি৷

সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে স্বাস্থ্য পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত করার কৌশল নিয়েছে৷ স্বেচ্ছাসেবী সংগঠন এ সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছে৷
রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা একমাসের জন্য বন্ধ করে দিয়েছে৷ এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য যে কার্ড প্রদান করা হয়েছে সেগুলো পুননর্বীকরণের অজুহাতে একমাস পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে৷ স্বেচছাসেবী সংগঠন নির্ভয় রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অমানবিক ও অনৈতিক বলে আখ্যায়িত করেছে৷ এই সিদ্ধান্ত ঘোষণার মধ্য দিয়ে গরিব মানুষজনকে বঞ্চিত করার কৌশল নেওয়া হয়৷ এর ফলে রাজ্য সরকার প্রকল্পের এক তৃতীয়াংশ টাকা বাঁচানোর কৌশল নিয়েছে৷ এবিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে নির্ভয়৷ যে সমস্ত আমলার কারণে এ বিপত্তি দেখা দিয়েছে তাদের চিহ্ণিত করে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে৷
রাজ্যের বহু মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন৷ অনেকেই টাকার অভাবে রোগ নির্ণয় ও ওষুধপত্রের যোগান দিতে পারেন না৷ ফলে চিকিৎসা বিঘ্নিত হয়৷ সেক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য বীমা প্রকল্প দারুণ উপকারে আসছিল৷ একমাসের জন্য পরিষেবা বন্ধ রাখা হলে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো স্বাস্থ্য পরিষেবার সুযোগ থেকে মারাত্মকভাবে বঞ্চিত হবেন৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top