News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা সন্দেহে বিয়ে ভেস্তে দিতে গিয়ে ল্যাজেগোবরে পুলিশ
Image

নাবালিকা সন্দেহে বিয়ে ভেস্তে দিতে গিয়ে ল্যাজেগোবরে পুলিশ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ এপ্রিল৷৷ লেফুঙ্গা থানাধীন ভাটি ফটিকছড়া এলাকায় বিয়ে বন্ধ করতে গিয়ে ক্ষুব্ধ জনতার তাড়া খেয়ে পালাতে হয়েছে পুলিশকে৷ সংবাদ সূত্রে জানা যায়, ভাটি ফটিকছড়ার চিত্তরঞ্জন দেবনাথের মেয়ের বিয়ের তারিখ ধার্য ছিল গতকাল৷ সে অনুযায়ী বর ও বরযাত্রীরা পাত্রীর বাড়িতে আসেন৷ সামাজিক রীতিনীতি মেনে বিয়ের আয়োজন হয়৷ এরই মধ্যে পুলিশের কাছে খবর যায় চিত্তরঞ্জন দেবনাথের নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে৷ সে খবর পেয়ে চটজলদি লেফুঙ্গা থানার পুলিশ বিয়ে বাড়িতে হানা দেয়৷ নাবালিকা অজুহাতে বিয়ে বন্ধ করার নির্দেশ দেয় পুলিশ৷ কিন্তু পাত্রী পক্ষ পুলিশের এই নির্দেশ মানতে অস্বীকার করেন৷ তারা জানান, পাত্রীর বয়স ১৮ বছর পেরিয়ে ১৯ হয়ে গেছে৷ কিন্তু পুলিশ প্রথমদিকে তাদের কোন কথাই শুনতে রাজি হয়নি৷ সামাজিক বিয়ে বন্ধ করে দিতে তোড়জোড় শুরু করে পুলিশ৷ তখনই জনগণের তাড়া খেয়ে অবশেষে পালানোর চেষ্টা করে পুলিশ৷ অবশ্য অবস্থা বেগতিক দেখে পাত্রীর বয়েসের প্রমাণপত্র যাচাই করে পুলিশ৷ তাতে দেখা যায় অভিভাবকের বক্তব্যই সঠিক৷ শেষপর্যন্ত পিছু হটে পুলিশ৷ বেশ বিলম্বে বিয়ের অনুষ্ঠান শুরু হয়৷ ঘটনার খবর পেয়ে লেফুঙ্গা থানার ওসি সেখানে ছুটে যান৷ করিতকর্মা সাব ইন্সপেক্টরকে সেখান থেকে ছাড়িয়ে আনতে গিয়ে লেফুঙ্গা থানার ওসি অনুপম দাসকেও হেনস্থার শিকার হতে হয়েছে৷ শেষ পর্যন্ত রীতিমত ক্ষমা চেয়েই সেখান থেকে পালাতে হয়েছে পুলিশকে৷ উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে এখনো নাবালিকা বিয়ের প্রবণতা অব্যাহত রয়েছে৷ নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য পুলিশ সর্বত্রই তৎপরতা শুরু করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top