News Flash

  • Home
  • Uncategorized
  • অভাবের তাড়নায় সন্তান বিক্রির চেষ্টার দায়ে আটক মা
Image

অভাবের তাড়নায় সন্তান বিক্রির চেষ্টার দায়ে আটক মা

Golden Tripura Wideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ অভাবের তাড়নায় সন্তান বিক্রি করতে যাচ্ছিলেন এক জননী৷ মাত্র দেড় হাজার টাকার বিনিময়ে চার বছরের পুত্র সন্তানকে বিক্রি করে দিচ্ছিলেন ডুকলির সীমা আচার্য্য৷ আজ দুপুরে বিষয়টি প্রকাশ্যে আসতেই চারিদিকে শুরগোল শুরু হয়ে যায়৷ পরিশেষে পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয় ঐ সন্তানকে৷
জানা গেছে, ডুকলির সুমন আচার্য্য ও সীমা আচার্য্যর চারবছরের পুত্র সন্তানের নাম রাজু আচার্য্য৷ সুমন আচার্য্য বাংলাদেশ থাকেন৷ তার স্ত্রী আইজিএম হাসপাতালের বারান্দায় দিনযাপন করেন৷ অর্থের অভাবে দিনযাপন করা দায় হয়ে উঠেছিল সীমা আচার্য্যর৷ উপায় না দেখে তিনি তাদের পুত্র সন্তানকে মাত্র দেড় হাজার টাকার বিনিময়ে একটি পরিবারের কাছে বিক্রি করতে যান৷ তখনই বিষয়টি টের পেয়ে যান এলাকাবাসী৷ ঘটনা ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল৷ কিন্তু এলাকাবাসীদের মধ্যে জানাজানি হতেই সন্তান বিক্রির ঘটনাকে ঘিরে চারিদিকে গুঞ্জন শুরু হয়ে যায়৷ আজ দুপুরে ঘটনাটি প্রকাশ্যে আসে৷ খবর দেওয়া হয় আমতলী থানায়৷ পুলিশ এসে সীমা আচার্য্যকে সন্তান বিক্রির কারণ জানতে চান৷ পুলিশ শিশু সন্তানটি নিজেদের হেফাজতে নেয়৷ জানা গেছে, পুলিশ ঐ শিশু সন্তানটিকে হোমে পাঠিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top