News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক সংস্কারে ফের কেন্দ্রে দরবার রাজ্যের
Image

জাতীয় সড়ক সংস্কারে ফের কেন্দ্রে দরবার রাজ্যের

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ লোয়ারপোয়ায় আসামের অংশে জাতীয় সড়ক সংস্কারে ফের কেন্দ্রের দরবারে আর্জি জানাল রাজ্য সরকার৷ মুখ্যসচিব কেন্দ্রীয় কেবিনেট সচিব এবং ডোনার সচিবকে চিঠি দিয়ে লোয়ারপোয়ায় জাতীয় সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ শুক্রবার মহাকরণে মুখ্যসচিব যশপাল সিং জানিয়েছেন, গত ২৭ এপ্রিল কেন্দ্রীয় কেবিনেট সচিব এবং ডোনার সচিবকে চিঠি পাঠিয়ে লোয়ারপোয়ায় আসামের অংশে জাতীয় সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে৷
ইতিমধ্যে কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়িকে রাজ্যের পরিবহনমন্ত্রী এবং রাজ্যপাল চিঠি দিয়ে জাতীয় সড়কের বেহাল দশার বিবরণ জানিয়েছিলেন৷ বর্ষা মরশুমের কথা মাথায় রেখে অবিলম্বে সংস্কার কাজ শুরু হওয়া অত্যন্ত জরুরি বলে কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়েছিল৷ পুনরায় কেবিনেট সচিব এবং ডোনার সচিবকে চিঠি লিখে সমস্যা সমাধানে চটজলদি উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে৷ এদিন, মুখ্যসচিব জানিয়েছেন, লোয়ারপোয়ায় জাতীয় সড়কের সাত কিলোমিটার অংশে সংস্কার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে আশা করা যাচ্ছে৷
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আসাম-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা৷ মূলত, আসাম সরকারের গাফিলতির কারণেই জাতীয় সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে না৷ এনিয়ে এর আগেও বহুবার কেন্দ্রের দরবারে সমস্যা সমাধানে আর্জি জানিয়েছে রাজ্য সরকার৷ কেন্দ্রীয় সরকারও আসাম সরকারকে জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য নির্দেশ দিয়েছে৷ সংস্কার কাজে গড়িমসির কারণে আসাম সরকার ইতিমধ্যে ঠিকেদারী সংস্থা বদল করেছে৷ কিন্তু এখনো পর্যন্ত লোয়ারপোয়ায় সংস্কার কাজ শুরু হয়নি৷ ফলে, ভারী বর্ষণে রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ৷ আগামী কয়েকদিনের মধ্যে লোয়ারপোয়ায় সংস্কার কাজ শুরু না হলে সমস্যা আরো মারাত্মক আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সমস্ত দিক বিবেচনা করেই পুনরায় কেন্দ্রের দরবারে জাতীয় সড়কের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে বলে মুখ্যসচিব জানিয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top