News Flash

  • Home
  • Uncategorized
  • মে মাসে মহারাষ্ট্রে আইপিএল নয়, জানাল সুপ্রিম কোর্ট

মে মাসে মহারাষ্ট্রে আইপিএল নয়, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): আগামী মে মাসে আইপিএল-এর কোনও ম্যাচ হবে না খরাক্লিষ্ট মহারাষ্ট্রে| ৱুধবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট| এদিন সর্বোচ্চ আদালত জানিয়েছে, বেশ কয়েক দশক ধরে গোটা মহারাষ্ট্র জুড়ে জলের তীব্র হাহাকার চলছে| এই অবস্থায় আগামী ১ মে পুণের ম্যাচটি ছাড়া মে মাসে কোনও আইপিএল হবে না মহারাষ্ট্রে| এক্ষেত্রে বম্বে হাইকোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত|
মহারাষ্ট্রে আইপিএল ম্যাচ নিয়ে সম্প্রতি বম্বে হাইকোর্ট রায় দিয়েছিল, মহারাষ্ট্রের বিস্তীর্ণ অংশে খরা চলছে| জলের তীব্র সঙ্কট| সেখানে আইপিএল-এর সময় পিচ ভেজানোর জন্য জল নষ্ট করা যাবে না| হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংগঠকরা| তাঁরা জানায়, পিচ ভেজানোর জন্য নর্দমার জলকে পরিশ্রুত করা ব্যবহার করা হবে| এদিন বম্বে হাইকোর্টের রায় বহাল বেখে শীর্ষ আদালত জানাল, ‘আপনারা বলছেন, নর্দমার জল পরিশ্রুত করে পিচে ব্যবহার করবেন| কী ভাবে? আর ম্যাচ দেখতে যে কয়েক লক্ষ ভিন রাজ্য ও দেশের লোক আসবেন, তাঁদের জলের ব্যবস্থা কী ভাবে হবে?’ এরপরই সংগঠকদের দাবি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত| উল্লেখ্য, পুণে ছাড়াও নাগপুর ও মুম্বইয়ে আইপিএল ম্যাচ হওয়ার কথা ছিল|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top