News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুটি ধর্ষণের মামলা, ফের রাজ্যে নারীদের নিরাপত্তা প্রশ্ণের মুখে, কাঠগড়ায় সরকার
Image

পৃথক স্থানে দুটি ধর্ষণের মামলা, ফের রাজ্যে নারীদের নিরাপত্তা প্রশ্ণের মুখে, কাঠগড়ায় সরকার

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ ফের রাজ্যে নারীরা অসুরক্ষিত৷ একই দিনে পৃথক স্থানে দুটি ধর্ষণের ঘটনায় রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ আর তাতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল রাজ্য সরকারকেই দোষারোপ করছে৷ বিজেপি, আইএনপিটি নেতৃবৃন্দরা রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে৷
জানা গেছে, অমরপুরে এবং সাব্রুমে ধর্ষণের ঘটনা ঘটেছে৷ অমরপুরে নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছেন৷ তবে, সাব্রুমে বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে ধর্ষণের মামলা থানায় লিপিবদ্ধ করা হয়েছে৷
জানা গেছে, অমরপুরের মালবাসার গলাকাটা এলাকায় জনৈকা উপজাতি নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছেন৷ বুধবার রাতভর তিন যুবক ঐ উপজাতি নাবালিকাকে গণধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়৷ তবে, বৃহস্পতিবার সকালে অভিযুক্তদের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় গণধর্ষণের মামলা দায়ের করেন পরিবারের সদস্যরা৷ জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঐ উপজাতি নাবালিকা বাড়ি ফেরার পথে তার রাস্তা আটকায় তিন যুবক৷ রাজা দেববর্মা, লক্ষণ দেববর্মা ও পিনাকি দেববর্মা তিনজনে মিলে বলপূর্বক ঐ নাবালিকাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে রাতভর ঐ নাবালিকাকে তিন যুবক মিলে গণধর্ষণ করে৷ এক সময় মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে ঐ তিন যুবক নাবালিকাটিকে জঙ্গলে ফেলে রেখেই পালিয়ে যায়৷ জ্ঞান ফিরলে কোনক্রমে নাবালিকাটি বাড়ি ফেরে৷ বাড়িতে ফিরে তার বাবা-মাকে সমস্ত ঘটনা জানালে ঐ তিন ধর্ষকের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়৷ জানা গেছে, এখনো পর্যন্ত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ উপজাতি নাবালিকা গণধর্ষণের ঘটনায় অমরপুর জুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
এদিকে, প্রতিবেশী এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাসের অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে৷ এই ঘটনায় অভিযুক্ত যুবক রঞ্জিত ত্রিপুরার বিরুদ্ধে সাব্রুম থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি৷ পুলিশ জানিয়েছে পুরো ঘটনা তদন্ত করার পরই রঞ্জিত ত্রিপুরার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে৷ জানা গেছে, দীর্ঘদিন ধরেই রঞ্জিতের সাথে ঐ যুবতীর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে৷ সে সুবাদে ঐ যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রঞ্জিত ত্রিপুরা সহবাস করেছে বলে অভিযোগ৷ আর তাতে ঐ যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷ এরপরই যুবতীর পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পারে৷ আর তখনই ঐ যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top