News Flash

  • Home
  • Uncategorized
  • যুবকের পচাগলা লাশ উদ্ধার, আত্মহত্যা না হত্যা ধন্ধে পুলিশ
Image

যুবকের পচাগলা লাশ উদ্ধার, আত্মহত্যা না হত্যা ধন্ধে পুলিশ

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ দূর্গাবাড়ি চা বাগানের পেছনের নালা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জানা গেছে, আজ সকালে চা বাগানের শ্রমিকরা কাজ করতে গেলে দুর্গন্ধ পান৷ তল্লাশি করে চা বাগানের পেছনে নালায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ তবে ঐ যুবকের পরিচয় এখনো জানা যায়নি৷ এটি হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট নয় পুলিশের৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই সমস্ত কিছু পরিষ্কার হবে৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে৷ এদিকে, মঙ্গলবারও সিধাই  থানাধীন হরিণাখোলার শিবির গ্রামের এক রাবার বাগানে আজ তুলাবাগানের নিবাসী মিঠন  দাসের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top