নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ দূর্গাবাড়ি চা বাগানের পেছনের নালা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জানা গেছে, আজ সকালে চা বাগানের শ্রমিকরা কাজ করতে গেলে দুর্গন্ধ পান৷ তল্লাশি করে চা বাগানের পেছনে নালায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ তবে ঐ যুবকের পরিচয় এখনো জানা যায়নি৷ এটি হত্যা না আত্মহত্যা তা স্পষ্ট নয় পুলিশের৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই সমস্ত কিছু পরিষ্কার হবে৷ এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে৷ এদিকে, মঙ্গলবারও সিধাই থানাধীন হরিণাখোলার শিবির গ্রামের এক রাবার বাগানে আজ তুলাবাগানের নিবাসী মিঠন দাসের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়৷
যুবকের পচাগলা লাশ উদ্ধার, আত্মহত্যা না হত্যা ধন্ধে পুলিশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















