News Flash

  • Home
  • Uncategorized
  • মেট্রোর রেলের ব্রিজ তৈরির সময় ব্রিজের অংশ ভেঙে জখম ৮ শ্রমিক
Image

মেট্রোর রেলের ব্রিজ তৈরির সময় ব্রিজের অংশ ভেঙে জখম ৮ শ্রমিক

লখনউ, ১৭ এপ্রিল (হি.স.) : কলকাতার বিবেকানন্দ সেতুর ভেঙে পড়ার ঘটনার ছায়া এবার লখনউয়ের আলমবাগে| স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেট্রোর রেলের ব্রিজ তৈরির সময় ব্রিজের দুটি পিলারের মাঝে ঢালাইয়ে ফিলিং করার সময় হঠাত্ ওই অংশটি ভেঙে পড়ে| ঘটনাটি ঘটেছে রবিবার| পুলিশ সুপার রাজেশ পান্ডে জানিয়েছেন, ঘটনায় এখনও পর‌্যন্ত ৮ জন শ্রমিক আহত হয়েছে| যদিও এই ঘটনায় কোন মৃতু্যর খবর নেই| জেলা শাসক রাজ শেখরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান ধবংসস্তূপের মধ্যে এখন আর কেউ আটকে নেই| ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলের ব্যাঘাত হয়|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top