News Flash

  • Home
  • Uncategorized
  • দায়িত্ব নিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Image

দায়িত্ব নিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

MBB VCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ডা গৌতম বসু শুক্রবার দায়িত্ব নিলেন৷ তাতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম এদিন থেকেই শুরু হয়েছে বলে জানা গিয়েছে৷
ডাঃ গৌতম বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিষয়ক বিভাগে প্রধান হিসেবে কর্মরত ছিলেন৷ উপাচার্য পদে ডা বসুর মেয়াদ কাল পাঁচবছর৷
তিরাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, কলা, বাণিজ্য এবং বিজ্ঞানবিভাগের বিল্ডিং নির্মাণ হয়ে গেছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক সেশন আগস্ট মাস থেকে শুরু হবে৷ এমবিবি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পঠনপাঠনের বিষয়গুলি নির্ণয় করবেন৷ শুধু তাই নয়, ফ্যাকাল্টি, রেজিস্ট্রার এবং প্রশাসনিক আধিকারিকদেরও নির্দিষ্ট নিয়ম মোতাবেক নিয়োগ করা হবে৷ আপাতত ছয়টি কলেজ নিয়ে রাজ্যের প্রথম নিজস্ব বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করছে৷ এমবিবি, বিবিএম, মহিলা কলেজ, রামঠাকুর কলেজ, আইন কলেজ এবং টিআইটি এই ছয়টি কলেজ এমবিবি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top