নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ রাজধানীর যোগেন্দ্র নগরের নাথ পাড়ার বাসিন্দা সুদীপ পালের বাড়িতে শুক্রবার চুরি করতে গিয়ে ধরা পড়ল এক চোর৷ ক্ষিতিশ সরকার নামে ঐ চোরের বাড়ি প্রতাপগড়স্থিত কাটাশলা এলাকায়৷ এলাকাবাসী চোরটিকে উত্তম মধ্যম দিয়ে কলেজটিলা ফাঁড়ির পুলিশের হ াতে তুলে দেয়৷ পড়ে ঐ ফাঁড়ির পুলিশ পূর্ব থানায় পুলিশের কাছে হস্তান্তর করে৷ ধৃত চোরের কাছ থেকে নগদ আনুমানিক ৫০ হাজার টাকা, ২টি স্বর্ণের আংটি, মোবাইল, মোবাইলের ভাউচার, গাঁজা উদ্ধার করে পুলিশ৷ পুলিশ একটি মামলা হাতে নেয়৷ জিনিসগুলি কোথা থেকে চুরি করেছে জানা যায়নি৷ তদন্ত চলছে৷ এদিকে, বনকুমারী বাজারে নিতাই দেবনাথের জুয়েলারী দোকানেও একই রাতে চুরি হয়েছে৷ এই চুরির সাথে ধৃত চোর জড়িত বলে জানা গিয়েছে৷ ঐ জুয়েলারিতে হানা দিয়ে চোরেরা শোকেস থেকে কিছু রূপার অলংকার নিয়ে গিয়েছে৷ লোহার সিন্ধুক দোকান থেকে বের করে নিয়েছে৷ তবে ভাঙতে পারেনি৷
বনকুমারীতে চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও চোর
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















