News Flash

  • Home
  • Uncategorized
  • চোটের কারণে আইপিএল থেকে ছিটকে পড়লেন সানরাইজার্স হায়দ্রাবাদের আশিষ নেহরা
Image

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে পড়লেন সানরাইজার্স হায়দ্রাবাদের আশিষ নেহরা

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.) : চোটের কারণে আইপিএল আসর চলাকালীন একাধিক ম্যাচ থেকে ছিটকে পড়লেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার আশিষ নেহরা| রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে কুঁচকিতে আঘাত পাওয়ায় তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা| নিজেদের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামেন নেহরা| ২.১ ওভার বোলিং করেই তাকে মাঠ ত্যাগ করতে হয়| হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার নেহরার বিশ্রামের বিষয়টি জানিয়েছেন|
চেন্নাই সুপার কিংস থেকে এবারের আসরে হায়দ্রাবাদের দলে আসেন নেহরা| দলে পেস বোলার হিসেবে নেহরা-মুস্তাফিজ ছাড়া আরও রয়েছেন ট্রেন্ট বোল্ট, বারিন্দ্রার স্রান|
নেহরার ছিটকে পড়া প্রসঙ্গে ওয়ার্নার জানান, দলের একজন মূল বোলার ছিটকে পড়লে অবশ্যই তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়| পুরো পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top