News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম ক্যাডার হামলায় তিন বিজেপি কর্মী রক্তাক্ত, থানায় মামলা
Image

সিপিএম ক্যাডার হামলায় তিন বিজেপি কর্মী রক্তাক্ত, থানায় মামলা

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যে বিজেপির উত্থান কোনভাবেই মেনে নিতে পারছে না শাসকদল সিপিএম৷ সে কারণেই বিজেপির কর্মী সমর্থকদের উপর হামল হুজ্জুতি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ গতকাল রাতেও রাজধানী আগরতলা শহর সংলগ্ণ মধ্য কাশীপুর এলাকায় শাসক দলের ক্যাডার বাহিনীর আক্রমণে তিনজন বিজেপিকর্মী সমর্থক গুরুতরভাবে জখম হয়েছেন৷ জানা যায়, গতকাল মধ্য কাশীপুরে বিজেপির বুথ সভা অনুষ্ঠিত হয়৷ বুথ সভা থেকে গোবিন্দ দাস, সুব্রত বিশ্বাস, গৌতম দাস ও অসীম মজুমদার বাড়িতে ফিরছিলেন৷ তখনই তিনটি বাইক নিয়ে শাসক দলের ক্যাডার বাহিনী তাদের উপর চড়াও হয়৷ তাদের আক্রমণে তিনজন আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ বিজেপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ অভিযোগ রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির উত্থান শাসক দল সিপিএম কোনভাবেই মেনে নিতে পারছে না৷  সে কারণেই দলীয়কর্মী সমর্র্থকদের উপর প্রতিনিয়ত হামলা হজ্জুতির ঘটনা ঘটে চলেছে৷ এইধরনের সন্ত্রাস অবিলম্বে বন্ধ করা না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top