News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে আসুন গলায় ছুরি ধরব, ওয়েসিকে আক্রমণ রাজ ঠাকরের
Image

মহারাষ্ট্রে আসুন গলায় ছুরি ধরব, ওয়েসিকে আক্রমণ রাজ ঠাকরের

মুম্বই, ৯ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রে আসুন আপনার গলায় আমি ছুরি ধরব| এআইএমআইএম-এর নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি ও তার ভাই আকবরউদ্দিন ওয়েসিকে আক্রমণ করে এমনই মন্তব্য করেছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে| কিছুদিন আগে মহারাষ্ট্রের লাতুরে একটি দলীয় সভায় আসাদুদ্দিন মন্তব্য করেছিলেন, “আমার গলায় ছুরি ধরলেও `ভারত মাতা তি জয়’ স্লোগান দেব না|” সেই কথার রেশ ধরেই গুড়ি পাড়বা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ ঠাকরে বলেছেন, মহারাষ্ট্রে এলে আমি আসাদুদ্দিনের গলায় ছুরি ধরব| পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও কড়া ভাষায় আক্রমণ শানান এমএনএস প্রধান| তঁার দাবি, এআইএমইআইএম-কে টাকার জোগান দিচ্ছে বিজেপি| বিজেপির টাকায় পরিচালিত হচ্ছেন ওয়েসি ভাইরা|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তোপ দেগেছেন এমএনএস সুপ্রিমো| তিনি বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এমনকী রাজ্যে জোট বাঁধলেও শিবসেনাকে কোনও গুরুত্ব দেননি মোদী|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top