News Flash

  • Home
  • Uncategorized
  • শুরু হল বাজেট অধিবেশন, সংসদ সচল রাখার আহ্বান রাষ্ট্রপতির
Image

শুরু হল বাজেট অধিবেশন, সংসদ সচল রাখার আহ্বান রাষ্ট্রপতির

Parliamentনয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সংসদের বাজেট অধিবেশন সচল রাখার আহ্বান জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনে যৌথ অধিবেশনের অভিভাষণে রাষ্ট্রপতি তুলে ধরলেন সরকারি প্রকল্পের সাফল্যের দিকগুলিও| একই সঙ্গে পাঠানকোট হামলা প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তাও দিলেন রাষ্ট্রপতি| বললেন, সীমান্ত পারের সন্ত্রাস কোনওভাবেই বরদাস্ত নয়| শক্ত হাতে জঙ্গি মোকাবিলা করবে ভারত| বাজেট অধিবেশন গঠনমূলক হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও|
এবারের অধিবেশনে জেএনইউ, জাঠ আন্দোলন, রোহিত ভেমুলার আত্মহত্যার মতো ঘটনাগুলিকে হাতিয়ার করে সরকারপক্ষকে বিপাকে ফেলার চেষ্টা কররে বিরোধীরা| ফলে বাদল ও শীতকালীন অধিবেশনের মতো বাজেট অধিবেশনেও ব্যাপক হই হট্টগোলের সম্ভাবনা রয়েছে| তাই অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, `সংসদে কী হতে চলেছে, তা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করে রয়েছে গোটা দেশ| ভারতীয় অর্থনীতির দিকে তাকিয়ে রয়েছে বিশ্বও| আমি আশা করি সংসদের সময়ের যথোচিত ব্যবহার হবে এবং সংগঠিত আলাপ-আলোচনা হবে|’ এদিন বাজেট অধিবেশন শুরু করে যৌথ অধিবেশনে একই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও| রাষ্ট্রপতি বলেছেন, `মানুষের ইচ্ছার বহিঃপ্রকাশ হয় আমাদের সংসদে| গণতান্ত্রিক রোষ অচলাবস্থা বা বাধাপ্রদান নয়, বিতর্ক ও আলোচনার জন্ম দেয়|’
এদিন সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথাও নিজের অভিভাষণে তুলে ধরেন রাষ্ট্রপতি| বলেন, প্রধানমন্ত্রী জনধন যোজনা সফল হয়েছে| জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে স্বচ্ছ ভারত অভিযান| দেশের ৪ লক্ষ ১৭ হাজার প্রাথমিক স্কুলে শৌচালয় তৈর হয়েছে| অভূতপূর্ব উন্নতি হয়েছে ই-গভর্নেন্সে| লগ্নি বেড়েছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে| ২০১৫ সালে সর্বোচ্চ সংখ্যক শিশুর টীকাকরণ হয়েছে| ১১৮ শহরে শুরু হয়েছে গঙ্গা সাফাই অভিযান| দেশের উন্নতির জন্য কৃষক উন্নয়ন জরুরি বলে মন্তব্য করে রাষ্ট্রপতি জানিয়েছেন, সরকার চায় খাদ্য সুরক্ষা ও সবার জন্য বাসস্থান| ২০১৮ সালের মধ্যে প্রত্যেক ঘরে বিদু্যত্ পেঁ ছে যাবে বলেও আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি| সব শেষে রাষ্ট্রপতি বলেন, সংসদ হল গণতন্ত্রের মন্দির| এখানে বিতর্ক করুন, আলোচনা করুন, কিন্তু সংসদ অচল করবেন না|
উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি রেল বাজেট পেশ করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভু| ২৯ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করা হবে| বাজেট অধিবেশনের প্রথম ভাগ শেষ হবে ১৬ মার্চ| ২৫ এপ্রিল থেকে দ্বিতীয় ভাগ শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top