News Flash

  • Home
  • Uncategorized
  • জাঠেদের আন্দোলনের জেরে দিল্লি-আম্বালা হাইওয়ে অবরোধ, যানজট
Image

জাঠেদের আন্দোলনের জেরে দিল্লি-আম্বালা হাইওয়ে অবরোধ, যানজট

delhi ambala NHচণ্ডীগড়, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : জাঠেদের আন্দোলন প্রশমিত হলেও একেবারে আন্দোলনের আগুন নেভেনি| আসন সংরক্ষণ নিয়ে সরকারের লিখিত প্রতিশ্রুতির দাবিতে সোমবার দিল্লি-আম্বালা হাইওয়ে অবরোধ করল জাঠ আন্দোলনকারীরা| একইসঙ্গে অবরুদ্ধ হরিয়ানা এবং ঝজ্জর হাইওয়ে| লারসোলি, সোনিপতের কাছে দিল্লি-চণ্ডীগড় ১ নম্বর জাতীয় সড়কও ফের অবরোধ করেছে আন্দোলনকারীরা| তবে পথ অবরোধ হলেও জাঠেদের আন্দোলন আপাতত অনেকটাই স্থিতিশীল| কৈথালসহ বিভিন্ন জায়গায় কারফিউ তুলে নেওয়া হয়েছে| সিংহুসহ হরিয়ানার প্রতিটি সীমান্ত খুলে দেওয়া হয়েছে| তবে সেনাবাহিনী মোতায়েন রয়েছে| যোগাযোগ পরিষেবা স্বাভাবিক রাখতে এদিন আম্বালা সাহারানপুর, মীরুট ভায়া চণ্ডীগড়-দিল্লি বিশেষ ট্রেন চালু করেছে রেলমন্ত্রক| এছাড়া দিল্লি-চণ্ডীগড় বিমান চলাচলের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক|
অন্যদিকে, জাঠেদের আসন সংরক্ষণ নিয়ে এদিন দুপুরে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার| আবার ওবিসি কোটায় জাঠেদের আসন সংরক্ষণের দাবির বিষয়টি দেখভালের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা করেছে নরেন্দ্র মোদীর সরকার| এই কমিটির শীর্ষে থাকবেন সংসদীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু| গত আটদিন ধরে সমগ্র হরিয়ানায় যে তীব্র আন্দোলনের ব্যাপারেও তদন্ত করবে এই কমিটি| এছাড়া জাঠেদের আন্দোলন এবং মুনাক ক্যানেল বন্ধ করা নিয়ে হরিয়ানা সরকারের থেকে রিপোর্ট চেয়েছে সুপ্রিমকোর্ট|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top