News Flash

  • Home
  • Uncategorized
  • জুয়ার রমরমা তেলিয়ামুড়ায়, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা
Image

জুয়ার রমরমা তেলিয়ামুড়ায়, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা

FILE PHOTO
FILE PHOTO

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া ১২ ফেব্রুয়ারি৷৷ তীর জুয়া ও মদের কারণে যুব সমাজ থেকে শুরু করে দেশের প্রত্যেক স্তরের মানুষ আজ ধবংসের মুখে, তীর জুয়ার কবলে পড়ে বহু সংসার আজ ভেঙ্গে চুরমার, গার্হস্থ্য হিংসা বধূহত্যা, স্ত্রীর গায়ে আগুন এমন কি এর কবলে  পরে কিছু সংখ্যক লোক মানসিক বিকারগ্রস্থ হয়ে যাচ্ছে আজ৷ দীর্ঘদিন ধরে চলে আসা তেলিয়ামুড়া শহরে এই তীর জুয়ার বিরুদ্ধে নাম কা বাস্তে অভিযান চালালেও তার  রমরমা চলছে প্রতিদিনই৷ এরই মধ্যে আইপিএস তথা তেলিয়ামুড়ার এসডিপিও লাকি চৌহান   কাজে যোগ দিয়েই বিভিন্ন খাতে সফলতা আনতে শুরু করেছে৷ গতকাল বিকেলেও তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু তীরের টিকিট নগদ টাকা সহ দেশি মদ উদ্ধার করেন৷ তিনি  এবং সাতজন তীর নামক জুয়ার সাথে জড়িত যুবককে গ্রেপ্তার করে৷ শুক্রবার তাদের  আদালতে সোর্পদ করা হবে৷ এপ্রসঙ্গে জানতে চাইলে তেলিয়ামুড়া থানার এ এস আই সহদেব দাস জানায় এরকম অভিযান প্রায়ই চলবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top