News Flash

  • Home
  • Uncategorized
  • লোক লজ্জায় ফাঁসিতে আত্মঘাতী ধর্ষিতা কিশোরী
Image

লোক লজ্জায় ফাঁসিতে আত্মঘাতী ধর্ষিতা কিশোরী

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ লজ্জায় আত্মঘাতী হয়েছে ১২ বছরের এক কিশোরী৷ শুক্রবার সকালে মনু থানাধীন নালকাটা পঞ্চায়েতের অধীন গোয়ালাবস্তি এলাকায় একটি রাবার বাগানে উপজাতি কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ জানা গেছে, বৃহস্পতিবার পাশের বাড়ির জয়সিং দেববর্মাকে কলসি করে জল পৌঁছে দিতে গিয়ে ধর্ষিতা হয় ঐ কিশোরী৷
ঘটনার বিবরণে প্রকাশ, পাশের বাড়ির জয়সিং দেববর্মাকে প্রতিদিন কলসি করে জল পৌঁছে দিত ঐ কিশোরী৷ বিনিময়ে কলসি প্রতি দশ টাকা করে পেত৷ বৃহস্পতিবার সকালে জল দিতে গেলে জয়সিং দেববর্মা ঐ কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ঘটনাটি কিশোরী তার মাকে জানালে হতদরিদ্র উপজাতি রমণী তার মেয়েকে চুপ থাকার জন্য বলেন৷ মৃতার মা জানিয়েছেন, গতকালই লজ্জায় আত্মহত্যা করবে বলে তার মেয়ে বলেছিল৷ তখন মেয়েকে বুঝিয়ে সুজিয়ে পাশের রাবার বাগানে গরু চড়াতে পাঠান৷ এরপর থেকেই ঐ কিশোরী নিখোঁজ হয়ে যায়৷ সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরে না আসায় প্রতিবেশীদের নিয়ে খোঁজাখঁুজি শুরু করেন কিশোরীটির মা৷ রাতে স্থানীয় এসপিও ক্যাম্পেও মেয়ের নিখোঁজের বিষয়ে জানানো হয়৷
আজ সকালে পুনরায় খোঁজাখঁুজি শুরু হলে পাশের রাবার বাগানে ঐ কিশোরীটির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনার খবর পেয়ে মনু থানার ওসি আশিষ সাহা এবং ধলাই পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ এদিকে, খোঁজাখঁুজির সময় অভিযুক্ত জয়সিং দেববর্মাকেও সঙ্গে নিয়ে যায় এলাকাবাসী৷ মৃতদেহ উদ্ধারের পর কিশোরীর মায়ের অভিযোগে জয়সিং দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ৷ আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে৷
এদিকে, ধর্ষণে অভিযুক্ত জয়সিং দেববর্মার দাবি, তিনি কংগ্রেস সমর্থিত এবং তার পুত্রবধূ ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন৷ চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে বলে জয়সিং দেববর্মা দাবি করেন৷ এদিকে, কিশোরী ধর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top