News Flash

  • Home
  • Uncategorized
  • সারা রাজ্যে কৃমিনাশক দিবস উদযাপিত
Image

সারা রাজ্যে কৃমিনাশক দিবস উদযাপিত

Krimiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ সারা দেশের সাথে আজ রাজ্যেও জাতীয় কৃমিনাশক দিবস পালন করা হয়৷ আগরতলায় রাজ্যের মূল অনুষ্ঠান আয়োজিত হয় মুক্তধারা হলে৷ প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্য সচিব যশপাল সিং ১০১৯ বছর বয়সের ছেলে-মেয়েদেরকে ১০০ শতাংশ কৃমিমুক্ত হতে সকলের সহযোগিতা কামনা করেন৷ তিনি বলেন, মাটির মাধ্যমে মানুষে সংক্রামিত কৃমি তিন ধরনের৷ এগুলি হল গোলকৃমি, হুক কৃমি ও চাবুক কৃমি৷ কৃমি এক ধরণের রোগ৷ এরফলে অ্যামিনিয়া, খিদে মন্দা, জ্বর, অপুষ্টি, মানসিক যন্ত্রনা ইত্যাদি হয়৷ এর থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন জনসচেতনতা৷ তিনি বলেন, আমরা গত বছর ৬৫ শতাংশ সফলতা পেয়েছি৷ পর্যায়ক্রমে এই সফলতা ১০০ শতাংশ পৌঁছাতে চাই৷ এবছর ব্লক থেকে জেলা পর্যায়ে ১-১৯ বছর বয়সের সাড়ে এগার লক্ষ ছেলে মেয়েকে কৃমিনাশক ঔষধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এজন্য ৪,৮১৮ টি বিদ্যালয় ও ৯৯১১ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে৷ এই কাজে প্রায় ২৪ হাজার স্বাস্থ্য কর্মী নিয়োজিত রয়েছেন৷ বিশেষ অতিথির ভাষণে বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ড কে রাজেশ্বর রাও প্রতিটি বিদ্যালয়ে প্রার্থনা চলাকালীন সময় সকল ছাত্র-ছাত্রীকে এ বিষয়ে সচেতন করতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান৷ সম্মানিত অতিথির ভাষণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মুর্ত্তি বলেন, রাজ্যে ৯,৯১১ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ২ লক্ষ ৮৪ হাজার শিশু রয়েছে৷ সকল সুপারভাইজার ও অঙ্গনওয়াড়ী কর্মীকে এই কাজে নিযুক্ত করা হয়েছে৷ তবে এ ব্যাপারে অভিভাবকদের আরো সচেষ্ট হতে হবে৷ স্বাগত ভাষণে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা, কে এর ভৌমিক বলেন, সারা পৃথিবীতে প্রায় ১০০ কোটি মানুষ এ রোগে আক্রান্ত৷ ভারতে প্রয়া ২২ কোটি৷ রাজ্যে এড প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ অনুষ্ঠানে বহু ছাত্র-ছাত্রী, স্বাস্থ্য কর্মী ছাড়াও বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা প্রশান্ত কুমার গোয়েল, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা, জেকে দেববর্মা ও পশ্চিম জেলার জেলা শাসক ডা, মিলিন্দ রামটেকে প্রমুখ উপস্থিত ছিলেন৷ মুখ্যসচিব শ্রীসিং শিশুবিহার সুকলের ছাত্র অভিরাজ পালকে অ্যালবেনডাজল ট্যাবলেট খাইয়ে এই কর্মসূচির সুচনা করেন৷ জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা ও পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধক দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷ সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব এন নাগরাজু৷ ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা, গৌতম দেবনাথ৷
কৈলাসহর
ঊনকোটি জেলাতেও আজ জাতীয় কৃমিনাশক দিবস পালন করা হয়েছে৷ এই উপলক্ষ্যে জেলাভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানটি হয় শ্রীরামপুর সূর্যমনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করে ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক গোপিকা রঞ্জন দাস বলেন, শিশুসহ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যকে সুস্থ-সবল রাখার জন্য দেহ থেকে কৃমি নাশ করা একান্ত প্রয়োজন৷ কারণ কৃমির মাধ্যমেই দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে থাকে৷ কৃমিনাশক দিবস উদযাপনের মাধ্যমে সকলে সচেতন হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ প্রধান অতিথির ভাষণে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ বলেন, মানুষের জীবনে স্বাস্থ্যই হল পরম সম্পদ৷ একে সুস্থ ও নীরোগ রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে৷ তিনি জেলার প্রতিটি শিশু যাতে কৃমিনাশক ঐষধ সেবন করতে পারে তার জন্য স্বাস্থ্য দপ্তরকে বিশেষ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান৷ জাতীয় কৃমিনাশক দিবসের তাৎপর্ৎ ব্যাখা করতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এন ডার্লং বলেন, ঊনকোটি জেলার ৩৬৬ টি বিদ্যালয়ে ৫-১৯ বছরের ৬৬ হাজার ১৬ জন ছাত্রছাত্রীকে এবং ৬৫৮ টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে ১-৫ বছরের ২৬ হাজার ৩১২ জন শিশুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে৷ এছাড়া বক্তব্য রাখেন জেলা টিকাকরণ আধিকারিক ডা, নীহার রঞ্জন দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরামপুর সূর্যমনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য এবং স্বাগত ভাষন দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রণয়কান্তি সেন৷
আমবাসা ঃ-
ধলাইয়ে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সভা গৃহে ধলাই জেলা শাসক ডা, সন্দীপ আর রাঠোড় জেলা ভিত্তিক জাতীয় কৃমিনাশক দিবসের উদ্বোধন করেন৷ উদ্বোধন ধলাই জেলা শাসক ডা, সন্দীপ আর রাঠোড় তিনি এই দিবসের উদ্দেশ্য ব্যাখা করে বলেন, কৃমির জন্য মানুষের দেহে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়৷ কৃমির থেকে মুক্তি পেতে কৃমি নাশক ঔষধ খাওয়া প্রয়োজন৷ অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ধলাই জেলা শিক্ষা আধিকারিক শুভ রঞ্জন দাস, অনুষ্ঠানের সভাপতি কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্দিরা দেববর্মা প্রমুখ৷ স্বাগত ভাষন দেন জেলা কৃমিনাশক কর্মসূচীর নোডাল অফিসার ডা, আশিষ দাস৷ কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছেলে-মেয়েদের আনুষ্ঠানিক ভাবে কৃমিনাশক ঔষধ খাওয়ান ধলাইর জেলাশাসক এবং অন্যান্য অতিথিগণ৷ আজ ধলাই জেলার ৮৭৬ টি সরকারী বেসরকারী সুকলের এবং ১২৮২ টি অঙ্গনওওয়াড়ী কেন্দ্রে ১ বছর থেকে ১৯ বছর বয়সী এবং বিদ্যালয়ের বহির্ভূত ছেলেমেয়েকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়৷ কৃমিনাশক ঔষধ খাওয়ানোর লক্ষ্য মাত্রা নেয়া হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৪২৪ জন৷
জিরানীয়া ঃ জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে আজ জিরানীয়া মহকুমার ১-১৯ বছর বয়সী ৪২,০৫১ জন ছেলে মেয়েদের কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হয়েছে৷ এর মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের জিরানীয়া কার্যালয়ের উদ্যোগে মহকুমার সরকারী ও বেসরকারী বিদ্যালয়ের ৩২ হাজার ১৬ জন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জিরানীয়া কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ১-৫ বছর বয়সী ১-,১৩৫ জন শিশুকে এি ঔষধ খাওয়ানো হয়৷ সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top