News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ ভোট ঃ দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হেজামারা
Image

ভিলেজ ভোট ঃ দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হেজামারা

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ সিধাইয়ের হেজামারা এলাকায় মঙ্গলবার রাত আটটা নাগাদ আইপিএফটি এবং শাসক দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ তাতে উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর মিলেছে৷ ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে৷ ভিলেজ কমিটি নির্বাচনে শাসক দল সিপিএম একাধিপত্য বজায় রাখার লক্ষ্যে ব্যাপক প্রচারে সামিল হয়েছে৷ কিন্তু পাহাড়ি জনপদে আইপিএফটিও ইতিমধ্যেই ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে৷ বিষয়টি তীব্র আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের সামনে৷ সে কারণেই শাসক দল আইপিএফটিকে কোণঠাসা করার জন্য রাজনৈতিক কৌশল গ্রহণ করেছে৷ কিন্তু তাতে পিছু হঠতে নারাজ আইপিএফটি৷ পৃথক ত্রিপাল্যান্ড গঠনের দাবিতে তারা সোচ্চার হয়েছে৷ উপজাতিদের মধ্যে জাত্যাভিমানী স্লোগান তুলে ভিলেজ কমিটি নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইপিএফটি৷ তাদের দাবি নস্যাৎ করে উপজাতি জনগণকে শাসক দলের পতাকা তলে সামিল করার চেষ্টা অব্যাহত রয়েছে৷ তাতেই শাসক দল  ও আইপিএফটির মধ্যে বিরোধের সূত্রপাত৷ এরই জল  গড়িয়েছে মঙ্গলবার রাতে৷ উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করেছে৷ ফের যে কোন সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ হেজামারা এলাকায় রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে থমথমে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top