News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে জলের কুপ খুড়ে মিলল গ্যাস
Image

সাব্রুমে জলের কুপ খুড়ে মিলল গ্যাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ দক্ষিণ জেলার সাব্রুমের হারবাতলী এডিসি ভিলেজে মিনি ডিপ টিউবওয়েল তৈরির জন্য খনন কাজ চলছিল৷ খননের পর পাইপ দিয়ে যে জল বের হচ্ছে তাতে হালকা গ্যাসের গন্ধ মিলছে এবং জলের মধ্যে আগুন ধরালে কিছুটা সময় আগুনও জ্বলছে৷ ঘটনার খবর  পেয়ে এসডিএম সহ পদস্থ আধিকারিকরা 3009637-poster-1920-nypd-rehearsing-subway-gas-attackঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ দক্ষিণ ত্রিপুরা জেলার হারবাতলী এডিসি ভিলেজে ডিডব্লউি এস দপ্তরের তরফে ডিপ টিউবওয়েল তৈরি করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলল৷ খনন করা পাইপ দিয়ে জলের সঙ্গে বেরিয়ে আসছে গ্যাসের হালকা গন্ধ৷ সে জলে আগুন ধরানো সামান্য কিছু সময় আগুনও জ্বলছে৷ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷ খবর পেয়ে  সাব্রুমের এসডিএম সুভাষ সাহা এবং জল সম্পদ দপ্তরের এসডিও ঝুলন মল্ল ঘটনাস্থলে ছুটে যান৷ এলাকবাসীর  বক্তব্যের সত্যতাও পেয়েছেন তারা৷ সেখান থেকে জল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে৷ উত্তোলক পাইপটিও বন্ধ করে রাখা হয়েছে৷  জল পরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসডিএম সুভাষ সাহা৷  জল সম্পদ দপ্তরের এসডিএম ঝুলন মল্ল বলেন, মিথেন গ্যাস বা অন্যকিছু থাকতে পারে৷  হালকা গ্যাসের লিয়ারও থাকতে পারে৷ ছোট ল্যাবোরেটরিতে জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে৷ ল্যাবোরেটরিতে  পরীক্ষার পরই জানা যাবে জল খাওয়ার যোগ্য কিনা?সাব্রুমবাসীর মধ্যে এই ঘটনায় কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পালাটানার মতো হারবালীতে গ্যাসের সন্ধান মিলবে বলে এলাকাবাসীর প্রত্যাশা৷ কারণ ওপারে বাংলাদেশেও গ্যাসের সন্ধান মিলেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top