News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে বত্রিশলক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

পানিসাগরে বত্রিশলক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার নেই

phensedylনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১ ফেব্রুয়ারি৷৷ আবারও বিস্তর পরিমান নেশা জাতীয় ফেন্সিডিল আটক করল বি এস এফ জওয়ান৷ রবিবার গভীর রাতে পনিসাগর হেডকোয়াটারের ১৫৯ বেটেলিয়ানের জওয়ানরা প্রায় বত্রিশ লক্ষাধীক টাকার নেশা জাতীয় ফেন্সিডিল আটক করল৷ রাজ্যের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশের ধরা ছোঁয়া  বাইরে থাকলেও বি এস এফ জওয়নরা সীমান্ত প্রহরার পাশাপাশি প্রতিনিয়ত জাতীয় সড়ক থেকে ফেন্সিডিল আটক করছে৷ গোপন সংবাদের ভিত্তিতে ১৫৯ বেটেলিয়ানের বি এস এফ জওয়ানরা জাতীয় সড়কের পানিসাগর এলাকাতে উৎ পেতে বসে৷ রাত একটা নাগাদ পানিসাগর থানা এলাকার রামনগর চামটিল্লা এলাকায় একটি লরি দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় বি এস এফ জওয়ানদের৷ লরিটির নম্বর জে কে ১৯/১০৬২, এই লরিতে তল্লাশি চালায় পানিসাগর পুলিশ৷ সহযোগী ছিল বি এস এফ৷ তল্লাশিতে চাউল বোঝাই লরি থেকে ১২,৯০০ বোতল নেশা সামগ্রী ফেন্সিডিল উদ্ধার করে বি এস এফ ও পুলিশ৷ পুলিশ ও বি এস এফ পৌঁছার পূর্বেই চালক ও সহচালক গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে৷ পরে উদ্ধারকৃত ফেন্সিডিল ও লরিকে পানিসাগর থানাতে নিয়ে রাখা হয়৷ এদিকে পানিসাগার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ১২,৯০০ বোতল নেশা সামগ্রী ফেন্সিডিলের ল্যাবেলে ১০৫ টাকা করে লেখা থাকলেও প্রতি বোতল ২৫০-৩০০ টাকা করে বিক্রি হচ্ছে৷ বাজারমূল্য মোট বত্রিশ লক্ষাধিক টাকা৷ গাড়িটির মালিক ও চালক জম্মু কাশ্মিরের বলেও জানায় পুলিশ৷ অপরদিকে চুরাইবাড়ি মর্ডান চেকপোষ্ট পেরিয়ে জাতীয় সড়ক দিয়ে ফেন্সিডিল প্রতিনিয়ত রাজ্যে আসছে৷ আর তাতে রাজ্যের পুলিশ ও চুরাইবাড়ি বিক্রয়কর দপ্তরে বাবুদের ম্যানেজ করেই রাজ্যে ঢুকছে যা পুলিশের চোখে কখনও পড়েনা৷ বি এস এফ জওয়ানরা এধরনের ঝটিকা অভিযান চালিয়ে অবশ্য জাতীয় সড়কের উপর থেকে প্রতিনিয়িত ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ফেন্সিডিল সহ অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার করা হচ্ছে৷ প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে বহিঃরাজ্য থেকে এইসব নেশা সামগ্রী আনা হচ্ছে৷ চুড়াইবাড়ি গেইট দিয়ে এই সামগ্রী রাজ্যে আসছে৷ চুড়াইবাড়ি গেইটে বিক্রয়কর দপ্তরের একাংশ অফিসার ও কর্মীর পরোক্ষ মদতে এমনটা হচ্ছে বলে অভিযোগ৷ নগদ নারায়নের বিনিময়ে দুর্নীতিগ্রস্ত অফিসাররা পাচারকারীদের মদত দিয়ে চলছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top