News Flash

  • Home
  • Uncategorized
  • স্টার্ট আপ ইন্ডিয়ায় সুযোগ অপরিসীম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

স্টার্ট আপ ইন্ডিয়ায় সুযোগ অপরিসীম বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

modiনয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) :  স্টার্ট আপ ইন্ডিয়া থেকে কৃষকের উন্নয়ন, সেক্স রেশিও বৃদ্ধি থেকে দুর্নীতিরোধ|স্টার্ট আপ ইন্ডিয়ায় সুযোগ অপরিসীম| রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি বলেন, আমাদের স্টার্ট আপ ইন্ডিয়া বলতে কেবল তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে প্রসারের ধারণা রয়েছে| কিন্তু কেবল তথ্য-প্রযুক্তি ক্ষেত্র নয়, আরও অনেক ক্ষেত্রে সুযোগ রয়েছে| সুযোগ অপরিসীম|
স্টার্ট আপ ইন্ডিয়ার একটি বড় সুযোগ খাদি হতে পারে বলেও এদিন দাবি জানান নরেন্দ্র মোদী| সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্ধৃতির উল্লেখ করে তিনি বলেন, খাদির মাধ্যমেই ভারত স্বনির্ভর| বর্তমানেও খাদি একটি প্রতীক হতে চলেছে| এর একটি স্বতন্ত্র পরিচয় হতে পারে বলে জানান প্রধানমন্ত্রী| তাঁর কথায়, খাদির চাহিদা পূরণ করতে গেলে সরকারি দফতর এবং অন্যান্য ক্ষেত্রে ১৮ লক্ষ মানুষ চাকরি পেতে পারে| তাই খাদির উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান নরেন্দ্র মোদী| দেশবাসীর কাছে তাঁর আবেদন, বাপুর স্মৃতিতে প্রতি বছর ৩০ জানুয়ারি খাদির অন্তত একজোড়া কাপড় সকলে যেন আলমারিতে রাখেন|
খাদির পাশাপাশি সোলার চক্রের উপরেও জোর দেন প্রধানমন্ত্রী|
স্বচ্ছ ভারত-এর প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশনায়কদের মূর্তি পরিষ্কার করতে সমস্ত মানুষের নিজে থেকে এগিয়ে আসা উচিত| তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে গভীর যোগ রয়েছে সৌন্দর্যের| আর তা সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়| দেশের মানুষই সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন| স্বচ্ছতা শুধু বহিরঙ্গেই নয়| দুর্নীতিতেও যে স্বচ্ছতা এসেছে তাও জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী|
দেশের ক্রমহ্রাসমান লিঙ্গ বৈষম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী| তবে তিনি খুশি এর মাঝেও হরিয়ানায় লিঙ্গ বৈষম্যের হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে| এ জন্য হরিয়ানা সরকারেরও প্রশংসা করেছেন মোদি| রবিবার থেকেই প্রথমবার দেশের সর্বত্র আঞ্চলিক ভাষায় প্রধানমন্ত্রীর মন কি বাত প্রচারিত হবে| আকাশবাণীর সমস্ত স্টেশন থেকে রাত ৮টায় একযোগে এই অনুষ্ঠান প্রচারিত হবে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top