ওয়াশিংটন, ৩১ জানুয়ারি (হি.স.) : বুধবার বালতিমোর মসজিদে যাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা| ধর্মীয় বিদ্বেষ ক্রমশ যে ভয়ঙ্কর আকার ধারণ করছে, তার থেকে অব্যাহতি দিতে এই প্রথম আমেরিকার মসজিদে যাচ্ছেন ওবামা | আমেরিকায় ক্রমশ মুসলিম বিদ্বেষ বেড়েই চলেছে, তাই প্রেসিডেন্ট এই পদক্ষেপ নিতে চলেছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে|
মসজিদে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে| যেখানে উপস্থিত থাকবেন তিনি| বিভিন্ন বিষয়ে তাঁর মতামত জানাবেন ওবামা| হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে মসজিদে এদিন ওবামা আমেরিকাবাসীকে সুরক্ষা ও সম্প্রীতির বার্তা দেবেন| ধর্ম বিদ্বেষের ঊর্ধ্বে যাওয়ার বার্তা দেবেন তিনি|
এর আগে ডোনাল্ড ট্রাম্পের করা মুসলিম বিরোধী মন্তব্যের জেরে প্রতিবাদ জানিয়েছিলেন ওবামা| মুসলিম বিদ্বেষ ত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন আমেরিকাবাসীর কাছে| প্রেসিডেন্ট হিসেবে এটাই শেষ বছর ওবামার| এর আগে অন্যান্য দেশের মসজিদে গিয়েছেন তবে তবে আমেরিকায় এবারই প্রথম যাবেন|
সুরক্ষা ও সম্প্রীতির বার্তা দিতে মসজিদে যাবেন ওবামা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















