News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-পাক সম্পর্ক নিয়ে নিজের উপলব্ধির কথা প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী শরিফ
Image

ভারত-পাক সম্পর্ক নিয়ে নিজের উপলব্ধির কথা প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী শরিফ

nawaz sharifইসলামাবাদ, ৩০ জানুয়ারি (হি.স.) : ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে নিজের উপলব্ধির কথা প্রকাশ করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ| শনিবার ভারত-পাক সম্পর্ক নিয়ে নওয়াজ শরিফ বলেন, ভারতের সঙ্গে আলোচনার অগ্রগতি হচ্ছিল, কিন্তু পাঠানকোট হামলার জন্য এই আলোচনা প্রক্রিয়া ব্যহত হয়েছে| পাঠানকোট হামলার তিনসপ্তাহ পর এমনটাই উপলব্ধি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ|
পাঠানকোট হামলার জন্যই ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠক পিছিয়ে যায়| পাঠানকোট হামলার পর এই আলোচনা প্রক্রিয়া ব্যহত হয়| ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের সম্ভাবনা আগামী মাসেও নেই বলে জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার|
পাক প্রধানমন্ত্রীর উপলব্ধি যে খুব একটা ভুল নয়, তা ভারতের শীর্ষ নেতৃত্বের আচরণেই স্পষ্ট| পাঠানকোট হামলার পিছনে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত রয়েছে দাবি জানিয়ে পাকিস্তানকে তথ্যপ্রমাণও দেয় ভারত| পাকিস্তানের প্রধানমন্ত্রীও পাঠানকোট হামলার অপরাধীদের অবিলম্বে শাস্তির আশ্বাস দিয়েছেন| কিন্তু তারপর তিনসপ্তাহ পেরিয়ে গেলেও পাঠানকোট তদন্তে যৌথ কমিটি গড়েই ক্ষান্ত হয়েছে পাক সরকার| এখনও পর্যন্ত দোষীরা শাস্তি পায়নি| তবে পাঠানকোটের হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দিল্লি| এরপর তদন্তের জন্য পাকিস্তান ভারতের কাছে পাঠানকোটের হামলাকারীদের বিষয়ে তথ্যপ্রমাণ চায়| ভারতও জঙ্গিদের ফিঙ্গার প্রিন্টসহ বহুবিধ প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেয়| কিন্তু তারপরেও পাক সরকার জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেয়নি|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top