News Flash

  • Home
  • Uncategorized
  • জীবনের শেষপ্রান্তে কারাগারে নির্বাসিত হলেন ভারতীয় মাও নেতা অরবিন্দন বালকৃষ্ণন
Image

জীবনের শেষপ্রান্তে কারাগারে নির্বাসিত হলেন ভারতীয় মাও নেতা অরবিন্দন বালকৃষ্ণন

Arvindam Balakrishnanলন্ডন, ৩০ জানুয়ারি (হি.স.) : জীবনের শেষপ্রান্তে এসে কারাগারে নির্বাসিত হলেন ভারতীয় মাও নেতা অরবিন্দন বালকৃষ্ণন| মাওবাদী কার্যকলাপের জন্য নয়, নিজের মেয়েকে যৌন হেনস্থা, ধর্ষণ এবং বন্দি করে রাখার অপরাধেই অরবিন্দন বালকৃষ্ণনকে কারাদণ্ড দিল ব্রিটেনের আদালত| দুই বা চার বছর নয়, একেবারে ২৩ বছরের কারাবাসের নির্দেশ আদালতের| বর্তমানে তার বয়স ৭৫ বছর|
ব্রিটেনের আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দন বালকৃষ্ণন দলীয় সদস্যদের কাছে কমরেড বালা হিসেবেই পরিচিত| গত ৩০ বছর ধরে এই কমরেড তার মেয়ের উপর যৌন নির্যাতন করেছে| বছর দুয়েক আগে স্বেচ্ছাসেবী সংস্থা পাম্‌ কোভ সোসাইটি চ্যারিটির সাহায্যে বালকৃষ্ণনের মেয়ে পুরো বিষয়টি পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করে| তারপর দুবছর পুলিশি তদন্ত চলার পর গত বছর ডিসেম্বরে মামলাটি আদালতে ওঠে| শনিবার অরবিন্দন বালকৃষ্ণন ২৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় ব্রিটেনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট| তার বিরুদ্ধে ছটি অমানবিক অত্যাচার, চারটি ধর্ষণ এবং দুটি দৈহিক অত্যাচারের অপরাধ রয়েছে বলে আদালতের তরফে জানানো হয়| বালকৃষ্ণনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি পাম্‌ কোভ সোসাইটি চ্যারিটিকে ৫০০ পাউণ্ড অনুদান দেওয়ার ঘোষণাও করেছে আদালত|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top