News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসআইয়ের চরবৃত্তির জন্য দ্বাদশ শ্রেণির ছাত্রের কাছে প্রস্তাব, অভিযোগ তদন্তে পুলিশ
Image

আইএসআইয়ের চরবৃত্তির জন্য দ্বাদশ শ্রেণির ছাত্রের কাছে প্রস্তাব, অভিযোগ তদন্তে পুলিশ

পাটনা, ৩০ জানুয়ারি (হি.স.) : আইএসের পর এবার আইএসআই| বিহারের এক ছাত্রের কাছে এল আইএসআইয়ের ফোন! শনিবার পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করা হয়েছে| ছাত্রটি নিজে বিহারের কৈমুর জেলার বাবুয়া থানায় অভিযোগ দায়ের করেছে| পাক আইএসআইয়ের বিরুদ্ধে এরকম অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের পুলিশ আধিকারিকরাও|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের কৈমুর জেলার বাসিন্দা মুকেশ কুমার বর্তমানে দ্বাদশ শ্রেণির ছাত্র| পড়াশোনার ফাঁকে একটি কাপড়ের দোকানে কাজও করে সে| শুক্রবার মুকেশের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসে এবং ওই ফোনে মোটা টাকার বিনিময়ে মুকেশকে আইএসআইয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ| কৈমুর থানার এসপি হারপিত কাউর বলেন, শুক্রবারই মুকেশের মোবাইলে পাকিস্তানের নম্বর থেকে ফোন গিয়েছিল এবং ওই ফোনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ে যোগ দেওয়ার প্রস্তাব এসেছিল| তারপর এদিন মুকেশ পুরো বিষয়টি পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করে| মুকেশ জানায়, একবার নয়, দুবার তার কাছে ফোন এসেছিল| দ্বিতীয়বার তাকে আইএসআইয়ে যোগ দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল| কিন্তু মুকেশ এই প্রস্তাব খারিজ করে দেয় বলে পুলিশকে জানিয়েছে|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top