পাঠানকোট, ২৯ জানুয়ারি (হি.স.) : পাঠানকোট হামলার রেশ কাটতে না কাটতেই ওই এলাকা থেকে গ্রেফতার করা হল এক আফগান নাগরিককে| শুক্রবার বৈধ কাগজপত্র না থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে| টিকিট ছাড়াই ট্রেনে ওঠার পর ধরা পড়ে সে| এরপরই তাকে গ্রেফতার করে রেল পুলিশ|
রেল পুলিশ তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে| পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে| এর আগে মঙ্গলবার পাঠানকোট রেলস্টেশনে বোমাতঙ্ক তৈরি হয়| একটি পরিত্যক্ত ব্যাগ থেকে আতঙ্ক ছড়ায়| সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড| তল্লাশি চালানো হয় পাঠানকোটেও| তবে কোনও বোম পাওয়া যায়নি|
পাঠানকোট স্টেশন থেকে আফগান নাগরিক গ্রেফতার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















