News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিটি মরশুমে ফসল মার খাচ্ছেন চাষীরা, মন্ত্রী জানালেন স্বয়ম্ভরতার পথে যাচ্ছে রাজ্য
Image

প্রতিটি মরশুমে ফসল মার খাচ্ছেন চাষীরা, মন্ত্রী জানালেন স্বয়ম্ভরতার পথে যাচ্ছে রাজ্য

Aghore Debbarmaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ এখনো প্রতিদিন বাংলাদেশ থেকে এবং বহিঃরাজ্য থেকে মাছ আমদানী করা হচ্ছে৷ একদিন আমদানী বন্ধ থাকলে বাজারে মাছের আকাল পড়ে যায়৷ দাম বেড়ে যায়৷ জনগণের রসনা তৃপ্তি হয়না৷ তারপরও রাজ্যে মাছ উৎপাদনে সয়ংম্ভরতা নিকটেই বলে দাবী করছেন কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা৷ সেই সঙ্গে রাজ্যের চাষীরা যেখানে খাদ্য শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রতিটি মরশুমে সার, বীজ, কীটনাশক সহ অন্যান্য কৃষি সামগ্রীর অভাব বোধ করছেন তখন কৃষিমন্ত্রী বরাবরের মতোই চাষী ভাইদের আশ্বাস দিলেন একশ শতাংশ জমিকে সেচের আওতায় নিয়ে আসা হবে৷
পথ চলা শুরু হল হেজামারা কৃষি তত্বাবধায়ক কার্যালয়ের৷ আজ নবগঠিত হেজামারা কৃষি মহকুমার এই কার্যালয়ের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা৷ উদ্বোধকের ভাষণে কৃষিমন্ত্রী বলেন, রাজ্য সরকার নতুন নতুন ব্লক গঠনের সাথে সাথে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের সাথে ১৫ টি নতুন কৃষি মহকুমা গঠনে সিদ্ধান্ত গ্রহণ করে৷ হেজামারা কৃষি মহকুমা গঠন তার মধ্যে একটি৷ তিনি বলেন, রাজ্য বর্তমানে মাংস উৎপাদনে স্বনির্ভরতা পেয়েছে৷ ডিম উৎপাদনে জাতীয় গড়ের কাছাকাছি এবং মাছ উৎপাদনেও স্বয়ম্ভরতার দিকে এগুচ্ছে৷ খাদ্যশস্য উৎপাদনেও স্বয়ম্ভরতা অর্জনের লক্ষে সেচ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটানো হয়েছে৷ বর্তমানে রাজ্যের ৭০ শতাংশ কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে৷ আগামীদিনে ১০০ শতাংশ জমি সেচের আওতার আনার চেষ্টা চালানো হচ্ছে৷ কৃষিমন্ত্রী কৃষি জমিকে ধানের পাশাপাশি বৎসরের কোন সময়েই পরিত্যক্ত না ফেলে রেখে অন্যকিছুর প্রতি গুরুত্ব আরোপ করেন৷ কৃষিমন্ত্রী কৃষির উৎপাদন বাড়িয়ে নিজেদের আর্থিক অবস্থাকে আরো সমৃদ্ধ করতে বিজ্ঞান ভিত্তিক চাষে গুরুত্ব দেবার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান৷ সভাপতির ভাষণে বিধায়ক প্রণব দেববর্মা উপজাতি কৃষিজীবি পরিবারগুলির আর্থিক উন্নয়নের জন্য প্রতিটি ইঞ্চি জমিকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন৷ এছাড়া, হেজামারা বি এ সি’র প্রাক্তন চেয়ারম্যান রমণী দেববর্মা, কৃষি অধিকর্তা ডাঃ ধর্মেশ্বর প্রসাদ সরকার, উদ্যাণ ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ বক্তব্য রাখেন৷ স্বাগত ভাষণ রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার কৃষি উপধিকর্তা অরুণ ভট্টাচার্য্য৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top