News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদকে উৎসাহ দেয় উদ্দেশ্য ও সীমাহীন হিংসা ঃ রাষ্ট্রপতি
Image

সন্ত্রাসবাদকে উৎসাহ দেয় উদ্দেশ্য ও সীমাহীন হিংসা ঃ রাষ্ট্রপতি

President of India Pranab Mukherjee

নয়াদিল্লী, ২৫ জানুয়ারী৷৷ সন্ত্রাসবাদকে মদত ও উৎসাহ দেয় উদ্দেশ্য ও সীমাহীন হিংসা৷ প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে একথা বলেন৷ তিনি জানান, সন্ত্রাসবাদকে প্ররোচনা যোগায় কিছু ক্রীড়নক শক্তি যারা নিরীহ ও নিরপরাধদের নিবির্চার হত্যার মাধ্যমে বিপর্যয় ঘটাতে তৎপর৷ তাদের এই যুদ্ধ ঘোষণার পেছনে কোন আর্দশ বা মতবাদ নেই৷ তারা হল কর্কটের মতোই ভয়ংকর যাদের শক্ত হাতে বিনাশ ও নিশ্চিহ্ণ করা প্রয়োজন৷ সন্ত্রাসবাদের ভালো-মন্দ বলে কিছু নেই, সন্ত্রাসবাদ মানেই অশুভ এক শক্তি৷
রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তাঁর ভাষণে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এক বিশেষ বিপ্লবের মধ্য দিয়ে বিদায় নিয়েছে বিংশ শতকটি৷ তাই, একবিংশ শতাব্দী সম্পর্কে স্বভাবতই আমরা আশাবাদী হয়ে উঠেছি৷ চরম দারিদ্র্যের অভিশাপ দূর করতে বিভিন্ন জাতি ও সেখানকার মানুষ নতুন উদ্যম ও শক্তিতে বলীয়ান হয়ে উঠবে এই শতকটিতে এটাই আমরা আশা করি৷ আর এইভাবেই একবিংশ শতাব্দী সূচনা করবে এক নতুন যুগের৷ কিন্তু বর্তমান শতকের প্রথম ১৫টি বছরে এই আশা ছিল যথেষ্ট নিষ্প্রভ৷ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুরু হয় নজিরবিহীন টালমাটাল যা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এক ক্রমবর্ধমান বিপদ সঙ্কেত হয়ে দেখা দিয়েছিল৷ সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছে তার বর্বরোচিত জেহাদ ঘোষণার মধ্য দিয়ে৷ এই ধবংস দৈত্যের হাত থেকে কোন অঞ্চল আজ আর নিরাপদ নয়৷
রাষ্ট্রপতি আরও বলেন, প্রতিটি বিষয়েইজাতিতে জাতিতে সহমত কখনই সম্ভব নয়৷ চ্যালেঞ্জ রয়েছে এবং থাকবেও৷ পরিচিত সীমান্ত অঞ্চলগুলিতে কৌশলগত স্থিতিশীলতা বানচাল করে দিয়ে শৃঙ্খলার পরিবেশ বিনষ্ট করতে চায় সন্ত্রাসবাদীরা৷ বেআইনি কার্যকলাপ যদি তাণ্ডব চালাতে থাকে সীমান্ত এলাকায় তাহলে এক চরম সঙ্কটের মুখোমুখী হব আমরা৷ জাতিতে জাতিতে শুরু হবে বিবাদ-বিসংবাদ৷ নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিতর্ক ও বিবাদের আশঙ্কাও থাকে প্রচুর৷ এই সাতটি কারোরই অজানা নয়৷ কিন্তু, এই মতানৈক্যের বিষয়টিকে মোকাবিলা করা প্রয়োজন সভ্যতার সৌজন্যের মধ্য দিয়ে৷ আলাপ-আলোচনার মাধ্যমে নিরন্তর এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত৷ কিন্তু, গোলাবারুদ যখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসতে থাকে আমাদের দিকে তখন শান্তির আলোচনা আমরা চালিয়ে যেতে পারি না৷
আমাদের এই উপমহাদেশে এই বিশেষ সঙ্কটময় পরিস্থিতিতে আশার প্রদীপ জাগিয়ে তোলার এক ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এখন উপস্থিত৷ শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের আবেগ ও ভৌগোলিক তথা রাজনৈতিক উত্তরাধিকারকে সঙ্গী করে সমস্যার সমাধানে আমরা উদ্যোগী হতে পারি৷ মানবজাতির মূলে রয়েছে মানবিকতার গুন ও ধর্ম৷ এই বিষয়টিকে স্বীকার করে নিয়ে পারষ্পরিক সমৃদ্ধির লক্ষ্যে আমরা একে অপরের সঙ্গে মত বিনিময় চালিয়ে যেতে পারি৷ মনে রাখতে হবে, মানুষের ঘৃণ্যতম প্রবৃত্তিগুলিকে এক্ষেত্রে প্রতিহত করা প্রয়োজন৷ সমগ্র বিশ্ব যখন মৈত্রী প্রার্থী তখন আমরা এমন এক দৃষ্টান্ত করতে পারি যা সকলের কাছে হয়ে উঠতে পারে এক বিশেষ বার্তা৷
তিনি বলেন, ভারতে এক সুখী, সুস্থ এবং সৃজনশীল জীবনধারনের অধিকার রয়েছে আমাদের প্রত্যেকেরই৷ কিন্তু এই অধিকার লঙ্ঘিত হয়েছে বিশেষত আমাদের শহর এলাকায় যেখানে দূষণের মাত্রা বিপদসীমার পৌঁছে গেছে৷ ২০১৫ সালটি ছিল উষ্ণতম বছর৷ তাই, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিশ্চিতভাবেই অনূভূত হয়েছে৷ এর মোকাবিলায় বিভিন্ন পর্যায়ে প্রচেষ্টা ও কৌশলের আশু প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ নগর পরিকল্পনায় উদ্ভাবনী ব্যবস্থা, বিশুদ্ধ জ্বালানি শক্তির ব্যবহার এবং জনসাধারণের মানসিকতার পরিবর্তন বিশেষভাবে জরুরি এই মোকাবিলার কাজে অংশগ্রহণের জন্য৷ মানুষ যদি নিজের থেকেই তাদের এই পরিবর্তনগুলিকে স্বীকার করে নিতে পারেতাহলে সুপরিবর্তন হয়ে ওঠে দীর্ঘস্থায়ী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top