News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ের বকুনিতে অভিমানী নাবালিকা মেয়ে আত্মঘাতী
Image

মায়ের বকুনিতে অভিমানী নাবালিকা মেয়ে আত্মঘাতী

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ কল্যাণপুর থানার উত্তর কমলনগর গ্রামের চার নং ওয়ার্ডে এক নাবালিকা ছাত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে৷ ছাত্রীটির নাম রিমা দাস৷ সে সপ্তম শ্রেণীতে পড়ত৷ জানা যায়, মায়ের গালাগাল সহ্য করতে না পেরে অপমানে অভিমানে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ বুধবার দুপুর নাগাদ নিজ বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে সে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে, এক যুবকের সঙ্গে প্রণয়ে আবদ্ধ হয়ে পড়েছিল কিশোরী ছাত্রীটি৷ ঐ যুবকটি নাকি মা বাবার অনুপস্থিতিতে তার বাড়িতে আসা যাওয়া করত৷ বিষয়টি তার মায়ের নজরে আসতেই বিপত্তি দেখা দেয়৷ তাকে প্রচন্ড গালমন্দ করেন মা৷ কিন্তু অভিমানী মেয়ে রিমা তা কোনভাবেই মেনে নিতে পারেনি৷ সে মায়ের উপর অভিমান করে শেষ পর্যন্ত গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top