নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ রাজ্যে পেট্রোলের সংকট অব্যাহত রয়েছে৷ বুধবারও দিনভর শহরের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে বাইক, সুকটার ও অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত ছিল লাইন৷ হঠাৎ করে পেট্রোলের সংকট সৃষ্টি হওয়ার পেছনে কি কারণে রয়েছে এই ব্যাপারে খাদ্য ও জনসংভরণ দপ্তরের এক আধিকারীক জানিয়েছেন, আসামের বিহু উৎসবের জন্য সেখানে ডিপো থেকে পেট্রোল সংগ্রহ করা সম্ভব হয়নি৷ [vsw id=”GwPHOah2JNs” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]তাছাড়া অনেক পেট্রোল ট্যাঙ্কার কংগ্রেসের ডাকা তিন জেলার বর্নধের দরুণ চলাচল করতে পারেনি৷ বিশেষ করে উত্তর ও ঊণকোটি জোলায় যান চলাচল স্তব্ধ ছিল৷ ধর্মনগর ডিপো থেকে পেট্রোল নিয়ে বহু ট্যাঙ্কার আসতে পারেনি৷
এদিকে খাদ্য ও জনসংভরণ দপ্তর থেকে জানানো হয়েছেগতকাল চারটি ট্যাঙ্কার ঢুকেছে৷ আজ ২৭টি ট্যাঙ্কার ঢুকেছে রাজ্যে৷ এর মধ্যে আগরতলায় ৮টি ট্যাঙ্কার৷ আগামীকাল আরও ৮টি ট্যাঙ্কার আগরতলায় আসবে৷ দপ্তরের ঐ আধিকারীক আরও জানিয়েছেন আগামীকাল পেট্রোলের সংকট নিরসন হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷
এদিকে, একটি সূত্রে জানা গিয়েছে পেট্রোল পাম্প মালিকরা তেল তুলতে চাইছে না৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দাম বেরেল প্রতি ২৯ ডলার৷ গত কিছুদিন ধরেই অপরিশোধিত তেলের দাম কমছে৷ তাই স্বাভাবিকভাবেই তেল কোম্পানীগুলি দাম কমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত৷
পেট্রোল সংকট জারি, আজ স্বাভাবিক হবে আশ্বাস দপ্তরের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















