News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল সংকট জারি, আজ স্বাভাবিক হবে আশ্বাস দপ্তরের
Image

পেট্রোল সংকট জারি, আজ স্বাভাবিক হবে আশ্বাস দপ্তরের

Petrol Crisisনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ রাজ্যে পেট্রোলের সংকট অব্যাহত রয়েছে৷ বুধবারও দিনভর শহরের প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে বাইক, সুকটার ও অন্যান্য গাড়ির দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে৷ সকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত ছিল লাইন৷ হঠাৎ করে পেট্রোলের সংকট সৃষ্টি হওয়ার পেছনে কি কারণে রয়েছে এই ব্যাপারে খাদ্য ও জনসংভরণ দপ্তরের এক আধিকারীক জানিয়েছেন, আসামের বিহু উৎসবের জন্য সেখানে ডিপো থেকে পেট্রোল সংগ্রহ করা সম্ভব হয়নি৷ [vsw id=”GwPHOah2JNs” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]তাছাড়া অনেক পেট্রোল ট্যাঙ্কার কংগ্রেসের ডাকা তিন জেলার বর্নধের দরুণ চলাচল করতে পারেনি৷ বিশেষ করে উত্তর ও ঊণকোটি জোলায় যান চলাচল স্তব্ধ ছিল৷ ধর্মনগর ডিপো থেকে পেট্রোল নিয়ে বহু ট্যাঙ্কার আসতে পারেনি৷
এদিকে খাদ্য ও জনসংভরণ দপ্তর থেকে জানানো হয়েছেগতকাল চারটি ট্যাঙ্কার ঢুকেছে৷ আজ ২৭টি ট্যাঙ্কার ঢুকেছে রাজ্যে৷ এর মধ্যে আগরতলায় ৮টি ট্যাঙ্কার৷ আগামীকাল আরও ৮টি ট্যাঙ্কার আগরতলায় আসবে৷ দপ্তরের ঐ আধিকারীক আরও জানিয়েছেন আগামীকাল পেট্রোলের সংকট নিরসন হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷
এদিকে, একটি সূত্রে জানা গিয়েছে পেট্রোল পাম্প মালিকরা তেল তুলতে চাইছে না৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দাম বেরেল প্রতি ২৯ ডলার৷ গত কিছুদিন ধরেই অপরিশোধিত তেলের দাম কমছে৷ তাই স্বাভাবিকভাবেই তেল কোম্পানীগুলি দাম কমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top