News Flash

  • Home
  • Uncategorized
  • দুদিনের সফরে প্যালেস্তাইনে সুষমা স্বরাজ
Image

দুদিনের সফরে প্যালেস্তাইনে সুষমা স্বরাজ

sushma swarajজেরুজালেম, ১৭ জানুয়ারি (হি.স.) : প্যালেস্তাইন সফরে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| প্যালেস্তাইনের সঙ্গে ভারতের সম্পর্ক সুদৃঢ় করতেই এই সফরে যান তিনি| দ্বিপাক্ষিক বিষয়ে প্যালেস্তাইনের নেতৃত্বদের সঙ্গে কথা বলার পাশাপাশি এই সফরেই ভারত-প্যালেস্তাইন ডিজিটাল লার্নিং ও ইনোভেশন সেন্টারের উদ্বোধন করবেন সুষমা স্বরাজ|
জানা গিয়েছে, দুদিনের সফরে ইজরায়েল এবং প্যালেস্তাইন গেলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| শনিবার সন্ধ্যাতেই তেল আভিভ বিমানবন্দরে পৌঁছে যান তিনি| রেড কার্পেটএ তাঁকে স্বাগত জানায় ইজরায়েল সরকার | তারপর রবিবার সকালে সেখান থেকে প্যালেস্তাইনে যান তিনি| ইজরায়েলের চেক পয়েন্ট পেরোনোর সঙ্গে সঙ্গেই ভারতের বিদেশমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান প্যালেস্তাইনের এশিয়া অ্যাম্বাসাডরের বিদেশমন্ত্রী মাজেন শামিয়ে| তারপর প্যালেস্তাইনে পৌঁছে সেখানকার কাউন্টারপিটার রিয়াদ আল-মালিকির সঙ্গে রামাল্লাহ শহরে বৈঠকে বসেন সুষমা| এই বৈঠকের মাধ্যমেই প্যালেস্তাইনের সঙ্গে ভারতের সম্পর্কের যাত্রা শুরু হল বলে টু্যইটারে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ| কাউন্টারপিটারের পর প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমৌদ আব্বাসের সঙ্গেও বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী| দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন| তারপর সুষমা স্বরাজের হাত দিয়েই ভারত-প্যালেস্তাইন ডিজিটাল লার্নিং ও ইনোভেশন সেন্টারের উদ্বোধন হবে বলে সূত্রের খবর| সুষমার এই সফরের মাধ্যমে ভারত-প্যালেস্তাইন সম্পর্ক বিশেষ মোড় নেবে বলে দুপক্ষই আশাবাদী| এর আগে পশ্চিম এশিয়ার কোনও দেশের বিদেশমন্ত্রীই প্যালেস্তাইন সফরে যায়নি বলে প্যালেস্তাইন বিদেশমন্ত্রক সূত্রের খবর|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top