News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্য সামগ্রীর গুনমান পরীক্ষার জন্য গড়ে তোলা হয়েছে লেবরেটরি
Image

খাদ্য সামগ্রীর গুনমান পরীক্ষার জন্য গড়ে তোলা হয়েছে লেবরেটরি

Jitendraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ এখন আর খাদ্য সামগ্রীর গুনমান পরীক্ষা করার জন্য বহিঃরাজ্যে পাঠাতে হবেনা নমুনা৷ বোধজংনগর শিল্প নগরীতে খাদ্য সামগ্রীর গুণমান পরীক্ষা করার জন্য একটি অত্যাধুনিক ফুড টেষ্টিং লেবরেটরি গড়ে তোলা হয়েছে৷ এটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম৷ আজ বোধজংনগরে শিল্প উন্নয়ন নিগমের সভাকক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে টি আই ডি সি-র চেয়ারম্যান সাংসদ জীতেন্দ্র চৌধুরী একথা জানান৷ তিনি জানান, স্বাস্থ্যের প্রয়োজনেই এধরণের লেবরেটরি খুবই প্রয়োজন ছিল৷ এখন থেকে জাতীয় খাদ্য সামগ্রী এই লেবরেটরিতে পরীক্ষা করার সুবিধা থাকবে৷
সাংসদ শ্রীচৌধুরী আরও জানান, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের সহায়তায় মোডিফাইড ইন্ডাষ্ট্রিয়াল ইনফ্রাষ্ট্রাকচার আপগ্রেডেশন স্কীমে (এম আই আই ইউ এস) বোধজংনগর এবং আর কে নগর শিল্পনগরী এলাকার সার্বিক উন্নয়নে ১১২২৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ শিল্প প্রসারের লক্ষ্যে এই দুই এলাকাকে আরও সম্প্রসারিত করা হচ্ছে৷ এই শিল্পনগরীকে আরও সুন্দর ভাবে গড়ে তোলার প্রচেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, যে সব উদ্যোগী এখানে শিল্প কারখানা করার জন্য আসছেন না আগামীতে আসবেন তাদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ দেওয়া হচ্ছে৷ এছাড়াও তিনি শিল্প নগরীর বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন৷
শ্রী চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে জানান, বেশ কয়েকটি চিটফান্ড সংস্থা এখানে শিল্প স্থাপনের জন্য জমি নিয়েছিল, উদ্বোধনও করেছিল৷ কিন্তু তারা শেষ পর্য্যন্ত ঝাপ বন্ধ করে দিয়েছে৷ তবে এক্ষেত্রে রাজ্য সরকারের তেমন কোন ক্ষতি হয়নি৷ এদিকে, সাংবাদিক সম্মেলনে টি আই ডি সি-র এমডি ভিজে জেনার, টি আই ডি সি-র জেনারেল ম্যানেজার শ্যামল দেব উপস্থিত ছিলেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top