News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে যৌন নির্যাতন মামলায় উচ্চ আদালতে জামিন পেলেন মনোরঞ্জন আচার্য্য
Image

নাবালিকাকে যৌন নির্যাতন মামলায় উচ্চ আদালতে জামিন পেলেন মনোরঞ্জন আচার্য্য

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ নাবালিকাকে যৌন হয়রানির মামলায় উচ্চ আদালতে জামিন পেলেন পদত্যাগী বিধায়ক মনোরঞ্জন আচার্য্য৷ এদিকে, উচ্চ আদালতের নির্দেশ সত্বেও মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তার করা নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ইউ বি সাহা৷ পাশাপাশি রাজ্য পুলিশের মহানির্দেশককে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন৷
মঙ্গলবার, আদালতে জামিনের জন্য আবেদন জানান মনোরঞ্জন আচার্য্য৷ তাঁর আইনজীবী আদালতে মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ণ তুলেন৷ পাশাপাশি তাঁর মক্কেলকে বেআইনীভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবী করে৷ আদালত এদিন সরকার পক্ষ এবং মনোরঞ্জন আচার্য্যের পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে অবশেষে শ্রী আচার্য্যের জামিন দিতে সম্মত হন৷ এদিনই তাঁকে অমরপুর এসডিজেএম আদালতের তোলার কথা ছিল৷ কিন্তু তার আগেই উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন৷ জানা গিয়েছে বিকালেই মনোরঞ্জন আচার্য্য জেল থেকে ছাড়া পেয়েছেন৷ উল্লেখ্য নাবালিকাকে যৌন হয়রানির মামলায় মনোরঞ্জন আচার্য্যকে গত জানুয়ারী পুলিশ গ্রেপ্তার করেছিল৷ তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত থেকে তাঁকে তিন দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু, ঐদিন উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি৷ উচ্চ আদালত এই মামলায় কেইস ডাইরি তলব করে ১২ জানুয়ারী পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছিল৷ তা সত্বেও পুলিশ মনোরঞ্জন আচার্য্যকে গ্রেপ্তার করার মঙ্গলবার উচ্চ আদালত পুলিশের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করেছে এবং আগামী দিনে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top