News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগঢ়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই, জখম কনস্টেবল
Image

ছত্তিশগঢ়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই, জখম কনস্টেবল

chhattisgarhরায়পুর, ১২ জানুয়ারি (হি.স.): মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হলেন এক পুলিশ কনস্টেবল| মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগঢ়ের সুকমা জেলায়| পুলিশ সূত্রের খবর, মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন জেলা রিজার্ভ বাহিনী (ডিআরজি)-র এক কনস্টেবল| তাঁকে জগদলপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে|
সুকমার এএসপি সন্তোষ সিং জানিয়েছেন, এদিন সকালে সুকমা জেলার টোংপোল থানার কুন্নার ঘন জঙ্গলে মাও দমন অভিযান চালায় রাজ্য পুলিশ| ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ (ডিআরজি) এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স যৌথভাবে এই অভিযান চালায়| এই দুই বাহিনীর জওয়ানরা যখন পুরো কুন্না জঙ্গল ঘিরে ফেলে, তখন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা| পুলিশও পাল্টা গুলি চালায়| দু’পক্ষের এই গুলি বিনিময়ের সময়ই জখম হন ডিআরজি-র এক কনস্টেবল| এএসপি সন্তোষ সিং বলেছেন, মাওবাদীদের ছোঁড়া একটি গুলি ডিআরজি-র ওই কনস্টেবলের ডান পায়ে লেগেছে| গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই কনস্টেবলকে জগদলপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top