News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগম ভোটে জয়ী সদস্যদের কংগ্রেসের সংবর্ধনা
Image

পুর নিগম ভোটে জয়ী সদস্যদের কংগ্রেসের সংবর্ধনা

Mahila Congress Agartalaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ আগরতলা পুর নিগমের নবনির্বাচিত ৪ জন পারিষদকে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ এই উপলক্ষ্যে কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আগরতলা পুর নিগমের ৪৯টি আসনের মধ্যে ৪টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের প্রার্থীরা৷ তারা হলেন ৩নং ওয়ার্ডে মিলন দাস, ২০ নং ওয়ার্ডে রত্না দত্ত, ২২ নং ওয়ার্ডে হিমানি দেববর্মা এবং ৩৯ নং ওয়ার্ডের শম্পা সরকার চৌধুরী৷ [vsw id=”XUPkWXm6PKc” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]তাদের মধ্যে তিনজনই পুরানো সদস্যা৷ শম্পা সরকার চৌধুরী নব নির্বাচিত সদস্যা হলেও তার স্বামী তুষার কান্তি ভট্টাচার্য ছিলেন পুর পরিষদ৷ তার কাছ থেকে আগে থেকেই অভিজ্ঞতা নিয়েছেন স্ত্রী শম্পা সরকার চৌধুরী৷ ফলে পুর নিগমের সদস্যা হিসেবে ৪জনই কাজ করার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেবেন বলে আশা ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেসের সভানেত্রী কল্যাণী দে৷
কংগ্রেসের নির্বাচিত সদস্যাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী কল্যাণী দে বলেন, বিরোধী দলের মাত্র ৪ জন পারিষদ৷ কাজ করতে গিয়ে নানাপ্রতিকূলতা থাকবে৷ প্রতিকূলতার মধ্যেও তারা নিজ নিজ ওয়ার্ডে যথাযথভাবে নাগরিক পরিষেবা দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷ কংগ্রেসের পারিষদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিধায়ক আশীষ কুমার সাহা, বাসনা দেবনাথ প্রমুখ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top