অননন্তপুর (অন্ধ্রপ্রদেশ), ৮ জানুয়ারি (হি.স.): ম্যাগাজিনের প্রচ্ছদ-বিতর্কের জের, ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত| আগামী ২৫ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| একটি বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্য ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে|
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ এপ্রিল একটি ম্যাগাজিনের কভার ফোটোতে ধোনিকে ভগবান বিষ্ণুরূপে দেখানো হয়| সেখানে ধোনি তাঁর একাধিক হাতে ধরেছিলেন বিজ্ঞাপনসংস্থার বিভিন্ন সামগ্রী| এরপরই ধোনির বিরুদ্ধে মামলা করেন এক সমাজকর্মী| শুক্রবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি কোর্ট এই মামলার পরিপ্রেক্ষিতেই ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে| যদিও ইতিপূর্বেই ধোনি জানিয়েছিলেন, `আমি ওই নিউজ ও ছবিবাবদ কোনও অর্থ নিইনি| এমনকী, ম্যাগাজিনে পোস্ট হওয়া ওই ছবিও আমি তোলাইনি|’ উল্লেখ্য, একদিনের ম্যাচ ও টি ২০ সিরিজ খেলতে ধোনি এখন অস্ট্রেলিয়ায়|
ম্যাগাজিনের প্রচ্ছদ-বিতর্কের জের, ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















