News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজটা কোনও বিউটি কনটেস্টের জায়গা নয় ঃ কর্ণাটকের গভর্নর বাজুভাই বালা
Image

কলেজটা কোনও বিউটি কনটেস্টের জায়গা নয় ঃ কর্ণাটকের গভর্নর বাজুভাই বালা

karnataka governor vajubhai balaবেঙ্গালুরু, ৮ জানুয়ারি (হি.স.) : এবার থেকে কলেজে পরা যাবে না লিপস্টিকও | কলেজটা কোনও বিউটি কনটেস্টের জায়গা নয় | এখানে ফ্যাশন করার দরকার নেই, ছাত্রীদের এমন নির্দেশিকা দিয়ে বিতর্কের মুখে পড়লেন কর্ণাটকের গভর্নর বাজুভাই বালা|
ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, `ছেলেরা এবং মেয়েরা খুবই বুদ্ধিমান| তারা জানে যে জীবনে কিছু পেতে গেলে কিছু স্বার্থত্যাগ করতে হবে| ছেলেদের উচিত নেশার জিনিস ছেড়ে দেওয়া| আর মেয়েরাও কলেজে পড়াশোনা করতে আসে, বিউটি কনটেস্টে যোগ দিতে নয়| দরকার নেই আই-ব্রো শেপ করার, চুল কাটার কিংবা লিপস্টিক পরার|
যদিও গভর্নর মজা করেই এই মন্তব্য করে, কিন্তু এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে মহিলা সংগঠন| এদিনের সভায় উপস্থিত এক ছাত্রী বলেন, `পড়াশোনার সঙ্গে সাজের কি সম্পর্ক? এটা ব্যক্তিগত বিষয়| এতটা যে যার নিজের পছন্দের| কে বলেছে যে, ফ্যাশনেবল মেয়েরা পড়াশোনায় ভাল হয় না? ‘ বিজ্ঞান নিয়ে বক্তব্য না রেখে মেয়েদের ফ্যাশন নিয়ে মন্তব্য করা প্রয়োজন ছিল না বলেই উল্লেখ করেছেন ছাত্রীরা|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top