News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ার ইন্ডিয়া ক্রিকেট টিমে ডাক পেলেন প্রণব ধনাওয়াড়ে
Image

এয়ার ইন্ডিয়া ক্রিকেট টিমে ডাক পেলেন প্রণব ধনাওয়াড়ে

cricketনয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : ক্রিকেট ঈশ্বর শচিন তেন্ডুলকরের থেকে ব্যাট উপহার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এয়ার ইন্ডিয়া ক্রিকেট টিমে ডাক পেলেন প্রণব ধনাওয়াড়ে | এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে, তারা গতকালই প্রণবের পরিবারের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলেছে| স্কলারশিপের ভিত্তিতেই আমরা ওকে এয়ার ইন্ডিয়া দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছি | প্রসঙ্গত, ক্রিকেট ইতিহাসের যে কোনও ফরম্যাটে মুম্বইয়ের এক রিকশাচালকের পরিবার থেকে উঠে আসা ছেলেটি এই প্রথম ১০০৯ রান করে রেকর্ড করেছেন|
এই বিশাল রান করার জন্য প্রণব ৩৯৫ মিনিট উইকেটে কাটিয়েছেন| তাঁর পাহাড়সম রানে রয়েছে ১২৯টি বাউন্ডারি এবং ৫৯টি ওভার বাউন্ডারি| ব্যক্তিগত রানের এই ইতিহাস তৈরি করার পরে ১,৪৬৫ রানে ইনিংস ডিক্লেয়ার করা হয়| ইতিপূর্বে, ১৯২৬ সালে নিউ সাউথ ওয়ালসের বিরুদ্ধে ভিক্টোরিয়ার দলীয় স্কোর ছিল ১,১০৭| আবার যদি ব্যক্তিগত রেকর্ডের পাতা ঘেঁটে দেখা যায়, তবে ১৮৯৯ সালে এ ই জে কলিন্স নামে এক ব্যাটসম্যান ৬২৮ রানে অপরাজিত ছিলেন| সেই রেকর্ডও প্রণব কার্যত উড়িয়ে দিয়েছেন| এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তারা নতুন প্রতিভার অন্বেষণে রয়েছে| তবে, স্কলারশিপে কত টাকা প্রণবকে দেওয়া হবে, সেবিষয়ে তারা মুখ খুলতে চায়নি| পাশাপাশি মহারাষ্ট্র সরকারও প্রণবের শিক্ষার ভার নিয়েছে|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top