News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের হীরাটে ভারতীয় দূতাবাসের সামনে থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি
Image

আফগানিস্তানের হীরাটে ভারতীয় দূতাবাসের সামনে থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

kabulকাবুল, ৮ জানুয়ারি (হি.স.) : আফগানিস্তানের হীরাটে ভারতীয় দূতাবাসের সামনে থেকে উদ্ধার হল বিস্ফোরক ভর্তি একটি গাড়ি| গ্রেফতার হয়েছে ১ জন |
\ানা গিয়েছে, শুক্রবার দুপুরে আফগানিস্তানের হীরাটে ভারতীয় দূতাবাসের সামনে থেকে উদ্ধার হল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি | দূতাবাসের সামনের আফগান নিরাপত্তা রক্ষীরাই এই গাড়িটি উদ্ধার করেন| ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জানা গেছে, গাড়িতে থাকা বিস্ফোরকগুলো অব্যবহৃত ও পরিত্যত্ত্ | এ কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি|
এই গাড়ির ভিতর থেকে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে আফগান পুলিশ| যদিও ভারতীয় দূতাবাসের সামনে এই বিস্ফোরক বোঝাই গাড়িটি কে বা কারা দাঁড় করিয়ে রেখেছিল, তা এখনও জানা যায়নি| গাড়িটি দাঁড় করিয়ে রাখার পিছনে ভারতীয় দূতাবাসে নাশকতার পরিকল্পনা ছিল কিনা তাও স্পষ্ট নয়| তবে এই গাড়িটি বিস্ফোরক কেনা-বেচার কাজে ব্যবহৃত হত বলে তদন্তে প্রকাশিত হয়েছে| এই গাড়ির সঙ্গে ধৃত ব্যক্তিকে জেরা শুরু করেছে পুলিশ| ভারতীয় দূতাবাসের সামনে এভাবে বিস্ফোরক ভর্তি গাড়িটি দাঁড় করিয়ে রাখার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে | ঝুঁকি এড়াতে দূতাবাস-সংলগ্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে|
এই সপ্তাহের শুরুতেই দেশটির মাজার-ই-শরিফ শহরের ভারতীয় দূতাবাসে হামলার কদিন পর এ বিস্ফোরকভর্তি প্রাইভেটকার উদ্ধার করা হলো | মাজার-ই-শরিফের ভারতীয় দূতাবাসে হামলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রাতভর সংঘর্ষ হয়| এতে তিন সন্ত্রাসী নিহত হয়| নয়াদিল্লির একটি সূত্র জানায়, পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটি ও মাজার-ই-শরিফ কনসু্যলেটে হামলার ঘটনা একই সূত্রে গাঁথা| তবে কারা এর পেছনে কলকাঠি নাড়ছে, সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করা হচ্ছে না|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top