News Flash

  • Home
  • Uncategorized
  • শালবাগানে আত্মঘাতী অটো চালক
Image

শালবাগানে আত্মঘাতী অটো চালক

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ এয়ারপোর্ট থানা এলাকার শালবাগানে বনদপ্তরের সংরক্ষিত এলাকায় এক অটো চালক ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম টুটুন কর্মকার৷ বাড়ি শালবাগান এলাকাতেই৷ আজ সকালে মৃতদেহটি ফাঁসিতে ঝুলতে দেখে স্থানীয় লোকজনরা এয়ারপোর্ট থানার  পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে  মৃতদেহটি উদ্ধার করে৷ জানা গেছে পারিবারিক কলহের জেরেই অটো চালক টুটুন কর্মকার আত্মহত্যা করেছে৷ টুটনের মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ অটো চালকদের মধ্যেও গভীর শোকেরছায়া নেমে আসে৷ এয়ারপোর্ট থানার পুলিশ এব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা গ্রহণ করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top