News Flash

  • Home
  • Uncategorized
  • অন্য নারীতে আসক্ত স্বামী আগুন দিল স্ত্রীর গায়ে
Image

অন্য নারীতে আসক্ত স্বামী আগুন দিল স্ত্রীর গায়ে

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ অগ্ণিদগ্দ হয়ে এক গৃহবধূ জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন৷ চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে, সিধাই মোহনপুরের মন্টু সূত্রধরের স্ত্রী শঙ্করী দেবনাথ অগ্ণিদগ্দ হয়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন৷ [vsw id=”t0ZjfBrIvV0″ source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]অভিযোগে জানা গেছে, ঐ গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাই তার শরীরে আগুন লাগিয়েছে৷ ঐ গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা জানিয়েছেন, দুই বছর আগে সামাজিক প্রথায় চম্পকনগরের শঙ্করী দেবনাথের সাথে সিধাই মোহনপুরের মন্টু সূত্রধরের সাথে বিয়ে হয়েছিল৷ তাদের একটি একবছরের পুত্র সন্তান রয়েছে৷ কিন্তু বিয়ের পরই ঐ গৃহবধূ তার স্বামীর অবৈধ সম্পর্কের বিষয়ে টের পান৷ এরপর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়ে যায়৷ অভিযোগ স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে ঐ গৃহবধূকে মারধরও করতেন৷ অতিষ্ট হয়ে বেশ কয়েকবার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসত ঐ গৃহবধূ৷ এরপর স্বামী এসে ফের তাকে বাড়ি নিয়ে যেত৷ কিন্তু গতকাল অত্যাচারের চরম সীমায় পৌঁছে ঐ গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টা করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ৷ গৃহবধূর বাপের বাড়ির জনৈকা মহিলা জানিয়েছেন, তার শ্বশুর তাকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে গেছেন৷ যতদূর খবর মিলেছে ঐ গৃহবধূর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তবে, এখনো পর্যন্ত গৃহবধূর বাপের বাড়ির তরফে কোন মামলা করা না হলেও তারা এর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন৷ এদিন, এই গৃহবধূর অগ্ণিদগ্দের জন্য স্বামীর এক বয়স্ক মহিলার সাথে অবৈধ সম্পর্ককেই দায়ী করেছেন তার বাপের বাড়ির সদস্যরা৷ এদিকে, চিকিৎসকরা জানিয়ছেন, ঐ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top