News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের সঙ্গে জোট চেয়ে সোনিয়াকে প্রস্তাব পশ্চিমবঙ্গ কংগ্রেসের
Image

সিপিএমের সঙ্গে জোট চেয়ে সোনিয়াকে প্রস্তাব পশ্চিমবঙ্গ কংগ্রেসের

CONGRESS CPIMকলকাতা, ৩১ ডিসেম্বর৷৷ পশ্চিমবঙ্গে কংগ্রেস-সিপিএমে জোট জল্পনা তুঙ্গে৷ পাঁচদিনব্যাপী সিপিএমের প্লেনাম শেষে দলের সাধারণ সম্পাদক কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে সম্ভাবনা জিইয়ে রাখলেন৷ পাশাপাশি বামেদের সাথে জোটের প্রস্তাব সরাসরি সোনিয়ার কাছে অনুমোদনের জন্য পাঠালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র৷
এদিন, প্লেনাম শেষে ইয়েচুরি জানান, পরিস্থিতি বিচার করে প্রাথমিক সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সিপিএম রাজ্য কমিটি৷ তারপর কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরো আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ এদিকে, বামেদের সাথে জোটের প্রশ্ণে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন দলের পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র৷ বামেদের সাথে জোটের প্রশ্ণে তাঁর ব্যাখ্যা, ২০১৪ বিধানসভা নির্বাচনের নিরিখে আগামী নির্বাচনে কংগ্রেস-বাম জোট নিশ্চিতভাবে তৃণমূলকে পরাস্ত করতে সক্ষম হবে৷ তিনি চিঠিতে কংগ্রেস-বামজোট আসন্ন বিধানসভা নির্বাচনে ১৭০’র অধিক আসনে জয়লাভ করবে বলে দাবি করেছেন৷ এবিষয়ে তাঁর বক্তব্য, রাজ্যে যেভাবে তৃণমূল বিরোধী হাওয়া বইছে তাতে কংগ্রেস-বাম জোট নিশ্চিতভাবে ভালো ফলাফল করবে৷
শ্রীমিশ্র’র জোট নিয়ে সওয়ালকে ঘিরে তৃণমূল এবং বিজেপিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষের সুরে বলেছেন, কংগ্রেস ও বামেদের এই জোট রাজ্যবাসী প্রত্যাখ্যান করবে৷ এদিকে বিজেপির রাজ্যসভাপতি এই জোট প্রসঙ্গে কংগ্রেস ও সিপিএম সুবিধাবাদী রাজনীতির পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন৷
জোট প্রশ্ণে দ্বিধাবিভক্ত বামেদের কাছে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ফ্রন্টের বড় শরিক দল সিপিএম কোন পথে হাঁটে৷ কেরল লবি যেখানে পশ্চিমবঙ্গে সিপিএমের কংগ্রেসের সাথে জোট প্রশ্ণে বিরোধিতা করছে অন্যদিকে সিপিএমের কান্ডারিরা এরপক্ষে সওয়াল করছেন৷
তবে, সিপিএমের প্লেনামে শুধু কংগ্রেসের সাথে জোটের পাশাপাশি বৃদ্ধতন্ত্র নিয়েও ঝড় বইয়ে গেছে৷ সিপিএমের যুব নেতৃত্ব এবারে প্লেনামে নবীনদের বড় কোন পদে নিয়ে আসা হচ্ছে না৷ এই ইস্যুতে রীতিমত প্রবীণদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন৷ যেখানে প্রকাশ কারাত কিংবা সীতারাম ইয়েচুরিদের অল্প বয়সে পলিটব্যুরোতে জায়গা করে দিয়েছিল তাদের পূর্বসূরীরা৷ কিন্তু তাঁরা নবীন প্রজন্ম থেকে কাউকেই আর তেমনভাবে দলের উঁচু তলায় জায়গা করে দিচ্ছেন না৷ ত্রিপুরায় নৃপেন চক্রবর্তীর দৌলতে পলিটব্যুরোতে স্থান পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ কিন্তু এরপর থেকে আর কোন সিপিএমের মুখ পলিটব্যুরোতে ত্রিপুরা থেকে স্থান পাননি৷
এবারের প্লেনামে সিপিএমের যুব ব্রিগেড দলের উঁচু তলায় স্থান পাওয়ার প্রশ্ণে প্রবীণদের রীতিমত সমালোচনা করেছেন৷ একই সাথে যেখানে প্লেনামে যুব শক্তিকে বিশেষভাবে একত্রিত করার প্রস্তাব গৃহীত হয়েছে, অপরদিকে বৃদ্ধতন্ত্র নিয়ে দলের প্রবীণরা সমালোচিত হয়েছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top