News Flash

  • Home
  • Uncategorized
  • ধূপগুড়ি পুর নির্বাচন: শেষ রবিবারে প্রচারের ধুম
Image

ধূপগুড়ি পুর নির্বাচন: শেষ রবিবারে প্রচারের ধুম

জলপাইগুড়ি , ৬ আগস্ট (হি.স ) , শেষ রবিবারে প্রচারের ধুম ধূপগুড়ি পুর নির্বাচনে | শেষ রবিবাসরীয় প্রচারে তৃণমূলের হয়ে প্রচার করলেন ডাক্তার, অধ্যক্ষ, শিক্ষকেরা। শাসকদলের পাশাপাশি বিজেপি, সিপিএম প্রচার করলেন | কংগ্রেসের প্রচারে তেমন দাগ কাটার মতো ছিল না।
ধূপগুড়ি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের ছিল ১৩টি, সিপিএম ২টি এবং বিজেপি ১টি আসন। মোট ১৬টি আসনে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। একমাত্র কংগ্রেস ৩টি ওয়ার্ডে প্রার্থী দিলেও তৃণমূল, সিপিএম ও বিজেপি প্রতিটি আসনে প্রার্থী দিয়েছেন। ২টি আসনে নির্দল দাঁড়িয়েছে। আগামী রবিবার ১৩ আগস্ট ধূপগুড়ি পুরসভার নির্বাচন হবে। তার আগে শেষ রবিবার এদিন ছিল প্রচারের ধুম । জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ওয়েবকুপার জেলা সভাপতি অনিল বিশ্বাস এবং জলপাইগুড়ি আইন মহাবিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ ভট্টাচার্য, বর্তমান সরকার শিক্ষক, অধ্যাপকদের জন্য অনেক ব্যবস্থা যেমন স্বাস্থ্য ভাতা বাড়িয়েছেন। অবসের পর কাজের সুবিধা দিয়েছেন। শিক্ষাঙ্গনে পড়াশুনার পরিকাঠামো উন্নতি করেছেন। তাই আমরা ধূপগুড়ি পুর নির্বাচনে তৃণমূলের প্রাথীদের হয়ে প্রচারে নেমেছি। ডাক্তার প্রদীপ কুমার বর্মা এবং অনিন্দ্য সাহা, স্বপন ব্যানার্জির এদিন প্রচার করেন। আমরা রাজ্যে উন্নয়নের গতিধারা দেখে এবং স্বাস্থ্য পরিষেবা দেখে খুশি। তাই প্রচারে এসেছি তৃণমূলের হয়ে। এদিন জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় ও জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী, দুজনেই প্রচার করেন।সাংসদ বিজয় বর্মন প্রচারে নামেন।
সৌরভ চক্রবর্তী বলেন, ধুপগুড়ি পুরসভায় তৃণমূল গত দুই বছরে রাস্তাঘাট,পানীয় জল, বিদ্যুৎ, ঘরবাড়ি নির্মানের মতো গুরুত্বপুর্ন কাজ করেছি । উন্নয়নের কাজ নিয়েই আমরা এবার পুরভোটে সবকটি আসনেই জিতবো । সিপিএমের ৭ নম্বরের প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক মমতা রায় জানান, ধুপগুড়ি পুর বোর্ডে তৃণমূল বহু স্বজন পোষণ, আর্থিক অনিয়ম করেছে। এবার মানুষ আমাদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় নিয়ে আসবে।
বিজেপি র জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তী জানান, বিজেপি কে মানুষ পছন্দ করছে। তাই পুরবোর্ডে ক্ষমতায় আসতে বাকি।তবে গতবার বিজেপির ১ টি আসন ছিল।এবার আসন শুধু বৃদ্ধি করে ক্ষমতা দখল নয়, নিজেদের ভোটও বাড়বে বলে দেবাশিসবাবু দাবী করেছেন।সিপিএম, তৃণমূল বাড়ি বাড়ি প্রচারে ব্যস্থ থাকলেও কংগ্রেসকে দেখা যায়নি। যদিও প্রচার জোর কদমে হচ্ছে বলে জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার দাবী করেছেন।বিজেপি ও সিপিএম এদিন কয়েকটি বাড়িতে তৃণমূলের মতো প্রচার করলেও তৃণমূলের দুই মন্ত্রী বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, আদিবাসী মন্ত্রী জেমস কুজুর সাত সকালেই প্রচার করে যানএদিন পুর এলাকায় কয়েকটি ওয়ার্ডে তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী প্রার্থীদের প্রচার করেন।ঢোল বাজিয়ে,মাদল দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি সহ বিশালাকার রাখি নিয়ে প্রচার করা হয় অভিনব ঢঙে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top