News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধের নামে জাতীয় সড়কে নগ্ণ দেহে সীমাহীন উৎশৃঙ্খলতা
Image

অবরোধের নামে জাতীয় সড়কে নগ্ণ দেহে সীমাহীন উৎশৃঙ্খলতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ শান্তিপূর্ণ আন্দোলনের আছিলায় নগ্ণ হয়ে সীমাহীন উৎশৃঙ্খলতাই দেখা গেল জাতীয়

বড়মুড়ায় অবরোধ আন্দোলনরত আইপিএফটির কর্মীরা নগ্ণ হয়ে উৎশৃঙ্খলতা করেছে বুধবার৷ ছবি নিজস্ব৷

সড়কের উপর চাকমাঘাট ব্রিজ এলাকায়৷ আইপিএফটি’র অবরোধ আন্দোলনের তৃতীয় দিনে সকালে হঠাৎ একদল উপজাতি যুবক নগ্ণ হয়ে জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন৷ আচমকা তাঁদের এই পদক্ষেপে উপস্থিত নিরাপত্তা কর্মীদের অবাক করে দেয়৷ তিপ্রাল্যান্ডের দাবিতে এইভাবে নগ্ণ প্রদর্শন উপজাতিদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে৷ শুভবুদ্ধি সম্পন্ন উপজাতিদের বক্তব্য, উপজাতি সমাজ তাঁদের নগ্ণ নিদর্শনের জন্য লজ্জিত বোধ করছে৷ তাঁদের মতে, নগ্ণ হয়ে প্রতিবাদ এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে৷ কিন্তু, এরাজ্যে এধরনের ঘটনা এই প্রথম৷ বিভাজিত আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা এই ঘটনাটি আবেগের বশে ঘটেছে বলে সাফাই দিয়েছেন৷ গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া এবিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, অবরোধকারীদের এধরনের উৎশৃঙ্খল আচরণ সভ্য সমাজে অচল৷
তিপ্রাল্যান্ডের দাবিতে আইপিএফটি এনসি গোষ্ঠি গত ১০ জুলাই থেকে জাতীয় সড়ক এবং রেল অবরোধ শুরু করেছে৷ শুরু থেকেই তাদের আন্দোলনে কিছু কিছু উৎশৃঙ্খলতা দেখা গেছে৷ নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে নানা রকমের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে অবরোধকারীদের৷ এমনকি মহিলা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বিশ্রি গালিগালাজ করেছেন অবরোধকারীরা এমন অভিযোগও উঠেছে৷ বুধবার অবরোধ আন্দোলনের তৃতীয় দিন ছিল৷ সকালে হঠাৎ চাকমাঘাট ব্রিজের উপর অবরোধকারীদের মধ্যে ১৪ জন উপজাতি যুবক নগ্ণ হয়ে শ্লোগান দিতে শুরু করেন৷ তাদের হঠাৎ এই পদক্ষেপে উপস্থিত নিরাপত্তা কর্মীরা অবাক হয়ে যান৷ নগ্ণ হয়ে তারা আগরতলার দিকে আসার জন্য প্রস্তুত হন৷ কিন্তু, সেখানে উপস্থিত অন্য অবরোধকারীরা তখন তাদের আটকে দেন৷ তাতে তারা ব্রিজের উপর দাঁড়িয়েই নগ্ণ অবস্থায় দীর্ঘক্ষন শ্লোগান দেন৷
এবিষয়ে বিভাজিত আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা বলেন, অবরোধকারীদের গত দু’দিন ধরে সারা রাত ঘুম নেই৷ খাওয়া দাওয়াও তাদের ঠিক মতো হচ্ছে না৷ তাই, আবেগের বশে এই ঘটনাটি ঘটেছে৷ তিনি এই ঘটনায় লজ্জিত বলে জানিয়েছেন৷ পাশাপাশি আগামী দিনে এধরনের কোন ঘটনা ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন৷ কিন্তু, প্রশ্ণ হল অবরোধকারীদের উপর নেতৃবৃন্দের কর্তৃত্ব কতটা রয়েছে৷ যতদূর জানা গেছে, চরম বিশৃঙ্খলা চলছে অবরোধস্থলে৷ তবে, এও শুনা যাচ্ছে, এসমস্ত কিছুই পরিকল্পনা মাফিক ঘটানো হচ্ছে৷
সূত্রের খবর, আইপিএফটি এনসি গোষ্ঠি অবরোধ আন্দোলনের মাধ্যমে অশান্তির পরিবেশ কায়েম করতে চাইছে৷ আগামীকাল আবারও নগ্ণ হয়ে তারা বিক্ষোভ দেখাবেন বলে জানা গেছে৷
এদিকে, আগামীকাল সকালের বিমানে দিল্লি যাচ্ছেন আইপিএফটি এনসি গোষ্ঠির দুই প্রতিনিধি৷ জানা গেছে, মেবার কুমার জমাতিয়া এবং ধনঞ্জয় ত্রিপুরা দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী ড জীতেন্দ্র সিংহের সাথে দেখা করবেন৷
এদিন, মহাকরণে আইপিএফটি এনসি গোষ্ঠির অবরোধ আন্দোলন নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিপ্রাল্যান্ডের দাবি অবাস্তব এবং অবান্তর৷ রাজ্যের জাতি উপজাতি উভয় অংশের মানুষ এই দাবিকে সমর্থন করেন না৷ তাঁর দাবি, ত্রিপুরা অবিভাজ্য৷ এখানে জাতি উপজাতির মধ্যে ঐক্য মহামিলনের মহাকাব্যের মতো৷ একে বিনষ্ট করার সাধ্য কারোর নেই৷ তিনি ক্ষোভের সুরে বলেন, জাতীয় সড়ক ও রেল অবরোধ করে জনদূর্ভোগ সৃষ্টি করেছেন অবরোধকারীরা৷ এই আন্দোলনকে ঘিরে যেধরনের উৎশৃঙ্খল এবং প্ররোচনামূলক আচরণ করছেন অবরোধকারীরা তা সভ্য সমাজে অচল৷ তিনি এদিন অবরোধকারীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি প্ররোচনার ফাঁদে পা না দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে রাজ্যবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন৷ তিনি মনে করেন, আন্দোলনের ফলে যদি কোন সরকারী কিংবা বেসরকারী সম্পত্তি নষ্ট হয়, অথবা মানুষের উপর আক্রমন হয়, তাহলে প্রশাসনের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিৎ৷
এদিন তিনি খোঁচা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী ড জীতেন্দ্র সিং আইপিএফটিকে উসকিয়ে দিয়েছেন৷ তাঁর সাথে দেখা করেই এই অযৌক্তিক আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কটাক্ষ, আইপিএফটি’র এই আন্দোলনে বিজেপি’র ইন্ধন রয়েছে তা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়৷ তিনি মনে করেন, বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই এই দাবি উঠেছে এবং আন্দোলন সংগঠিত হচ্ছে৷ নির্বাচনের পরে দাবিও থাকবে না, আন্দোলনেরও অস্তিত্ব খঁুজে পাওয়া যাবে না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top