নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হল একই পরিবারের মোট ৫ জনের| সোমবার রাতের এই মর্মান্তিক ঘটনায় জখম হয়েছেন আরও ৪ জন| আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ইএসআই হাসপাতাল এবং সফদরগঞ্জ-এর হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের মধ্যে তিন জন মহিলা, একটি শিশু ও ওই পরিবারের এক জন পুরুষ সদস্য রয়েছেন|
ডিসিপি দক্ষিণ-পূর্ব রোমিল বানিয়া জানিয়েছেন, সোমবার রাত ৯টা নাগাদ ওখলা ফেজ-১ এলাকায়, টাটা স্টিল অফিসের সামনের বস্তির একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুনের লেলিহান শিখা দোকান ও পাশের দু’টি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে| দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পেঁৗছে প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে|
দমকলের পদস্থ এক কর্তা জানিয়েছেন, রাত ৯.৫৬ মিনিট নাগাদ ফোন করে আগুন লাগার কথা জানানো হয়| প্রায় সঙ্গে সঙ্গেই আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের দু’টি ইঞ্জিন| রাত ১০.৫৯ মিনিট নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে| ডিসিপি দক্ষিণ-পূর্ব রোমিল বানিয়া জানিয়েছেন, অগ্নিদ্বগ্ধ হয়ে যে ৫ জনের মৃতু্য হয়েছে তাঁদের নাম হল খুশি (৬), ঊষা (৪০), শশীকান্ত (২০)| বাকি দু’জনের নাম ও পরিচয় এখনও অজানা| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল আধিকারিকরা মনে করছেন, গ্যাস সিলিন্ডারের রেগুলেটরে লিকেজের কারণেই হয়তো আগুন লেগেছে|

দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৫
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















