News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের সাফল্যের পুরো কৃতিত্ব কোচ গোপীচাঁদকে দিচ্ছেন শ্রীকান্ত
Image

নিজের সাফল্যের পুরো কৃতিত্ব কোচ গোপীচাঁদকে দিচ্ছেন শ্রীকান্ত

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.) : জাতীয় ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদের প্রশংসায় পঞ্চমুখ কাদম্বি শ্রীকান্ত| চোট সারিয়ে দূরন্ত ছন্দে আছেন গোপীচাঁদের এই শিষ্য| পরপর দুটো সপ্তাহে জিতে নিয়েছেন দুটো সুপার সিরিজ| প্রথমে ইন্দোনেশিয়া ওপেন| তারপর অস্ট্রেলিয়ান ওপেন| তবে নিজের এই সাফল্যের পুরো কৃতিত্ব কোচ গোপীচাঁদকেই দিচ্ছেন শ্রীকান্ত |
শ্রীকান্ত বলেন, খেলা ছাড়ার পর গোপী স্যার যদি কোচ না হতেন তাহলে ভারতীয় ব্যাডমিন্টন আজ এই জায়গায় আসত না| আমরা যেটুকু যা সাফল্য পেয়েছি তা স্যার গোপীচাঁদের জন্যই| আমাদের কোচ বরাবরই বিশ্বাস করতেন ভারত থেকে ভাল ভাল প্লেয়ার উঠে আসতে পারে| আগামীদিনেও দেশের ব্যাডমিন্টনের ক্ষেত্রে গোপী স্যারের ভুমিকা হবে গুরুত্বপূর্ণ| গোপী স্যারকে ধন্যবাদ| উনি না থাকলে আজ এই সাফল্য পেতাম না| শ্রীকান্ত আরও বলেন, গত দুটো মাস আমার দুর্দান্ত কেটেছে| চোট সারিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছি| সবকিছুই সম্ভব হয়েছে ওই গোপী স্যারের জন্যই|
শ্রীকান্তের লক্ষ্য এখন আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকে| এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চান শ্রীকান্ত| তাঁর কথায়, র‌্যাঙ্কিংয়ে আবার প্রথম দশে চলে এসেছি| কিন্তু র‌্যাঙ্কিং ধরে রাখাটাই তো আসল কাজ| তাই নজর এখন বিশ্ব চ্যাম্পিয়নশিপের দিকে| লন্ডনে ভাল কিছু করতেই হবে |

Releated Posts

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top